রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

ঝিনাইদহে তিন নারীর মর্মান্তিক মৃত্যু!

  • rahul raj
  • আপডেট সময় : ০৩:৫৫:৫১ অপরাহ্ণ, রবিবার, ২০ অক্টোবর ২০১৯
  • ৭৪৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ঝিনাইদহ সদর উপজেলার লাউদিয়া নামক স্থানে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় তিন নারী নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও সাত যাত্রী। আহত ব্যক্তিরা হলেন ঝিনাইদহ শহরের ব্যাপারী পাড়ার রাজু আহম্মেদ, রিহান উদ্দিন, সাব্বির হোসেন, লাউদিয়া এলাকার রাজা ম-ল, গড়িয়ালা গ্রামের আব্দুর রহিম, মনছুর আলী ও কাঞ্চননগর এলাকার আবির হোসেন। গতকাল শনিবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, কালীগঞ্জগামী যাত্রীবাহী একটি মাহিন্দ্রকে পেছন দিক থেকে বালি বোঝাই ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় হেলপার সাগর হোসেন ট্রাকটি চালাচ্ছিলেন। নিহত ব্যক্তিদের মধ্যে একজনের পরিচয় মিলেছে। তিনি ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামের আলাউদ্দীনের স্ত্রী পলি খাতুন (৫০)। অন্য দুই নারীর পরিচয় মেলেনি।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দিলীপ কুমার সরকার জানান, ঝিনাইদহ থেকে যাত্রীবাহী মাহিন্দ্র কালীগঞ্জের দিকে যাচ্ছিল। পথের মধ্যে মাহিন্দ্রটি লাউদিয়া নামক স্থানে পৌঁছালে পেছন দিক থেকে আসা বালি বোঝাই একটি ট্রাক ধাক্কা দিলে মাহিন্দ্রটি পাশের একটি দোকানে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলে মাহিন্দ্র্রর যাত্রী পলি খাতুন নিহত হন। এরপর হাসপাতালে নিয়ে আসার পর অজ্ঞাত আরও দুই নারীর মৃত্যু ঘটে। দুর্ঘটনায় মাহিন্দ্রটি দুমড়ে-মুচড়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘাতক ট্রাকটিকে পুলিশ আটক করলেও ট্রাকের আসল চালক পালিয়ে গেছেন। গ্রেপ্তার করা হয়েছে ট্রাকের চালকের আসনে থাকা হেলপার সাগর হোসেনকে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

ঝিনাইদহে তিন নারীর মর্মান্তিক মৃত্যু!

আপডেট সময় : ০৩:৫৫:৫১ অপরাহ্ণ, রবিবার, ২০ অক্টোবর ২০১৯