রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

দামুুড়হুদার কোমরপুর থেকে কাটু ডাকাত আটক

  • rahul raj
  • আপডেট সময় : ১০:১৭:৩৩ পূর্বাহ্ণ, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯
  • ৭৩৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:দামুড়হুদার কোমরপুর এলাকায় সিএনজি থামিয়ে যাত্রীদের কাছ থেকে টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনায় রাশেদুল ইসলাম কাটু (৩৩) নামের এক ডাকাতকে আটক করেছে পুলিশ। ডাকাত রাশেদুল ইসলাম কাটু উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কোমরপুর গ্রামের আ. কাদের ভুট্টুর ছেলে। গতকাল শুক্রবার বিকেল পাঁচটার দিকে তাঁকে আটক করা হয়। পুলিশ জানায়, দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাসের নেতৃত্বে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাইফুল ইসলাম ফোর্স নিয়ে উপজেলার কোমরপুরে অভিযান চালান। এ সময় গ্রামের পূর্বপাড়ায় রাশেদুল ইসলাম কাটুর বাড়ি থেকে তাঁকে আটক করে পুলিশ। তাঁর বিরুদ্ধে একাধিক চুরি ও ডাকাতির অভিযোগ রয়েছে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটক হওয়া ডাকাত রাশেদুল ইসলাম কাটুকে আজ শনিবার আদালতে সোপর্দ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

দামুুড়হুদার কোমরপুর থেকে কাটু ডাকাত আটক

আপডেট সময় : ১০:১৭:৩৩ পূর্বাহ্ণ, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯