রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

ডেঙ্গু নিয়ে চুয়াডাঙ্গায় ফিরলেন সেনা সদস্য!

  • rahul raj
  • আপডেট সময় : ১০:১৩:৪৪ পূর্বাহ্ণ, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯
  • ৭৪৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গায় আব্দুল বাশার নামের (২১) এক সেনা সদস্য ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল শুক্রবার সকালে তাঁর রক্ত পরীক্ষা করে ডেঙ্গুর ভাইরাস ধরা পড়লে কর্তব্যরত চিকিৎসক তাঁকে হাসপাতালে ভর্তি রাখেন। আব্দুল বাশার দামুড়হুদা উপজেলার পোড়াপাড়ার উসমান গনির ছেলে। তিনি বাংলাদেশ সেনা বাহিনীতে সৈনিক হিসেবে খাগড়াছড়ি জেলায় কর্মরত।
জানা গেছে, চাকরিরস্থলে থাকাকালীন গত সোমবার থেকে প্রচ- জ্বরে আক্রান্ত হন আব্দুল বাশার। প্রাথমিক চিকিৎসা নিয়েও জ্বর না কমলে তাঁর সন্দেহ হয়। পরে সেখানে চিকিৎসকের পরামর্শে রক্ত পরীক্ষা করলে তিনি ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেন চিকিৎসক। গতকাল শুক্রবার বাড়ি ফিরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আবারও পরীক্ষা-নিরীক্ষা করে ডেঙ্গু আক্রান্ত্রের বিষয়টি নিশ্চিত হয়ে ভর্তি হন। ইতিমধ্যেই আব্দুল বাশারকে মশারির মধ্যে রেখে প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

ডেঙ্গু নিয়ে চুয়াডাঙ্গায় ফিরলেন সেনা সদস্য!

আপডেট সময় : ১০:১৩:৪৪ পূর্বাহ্ণ, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯