রবিবার | ২২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

শান্তি চেষ্টায় তালেবানের সাথে বৈঠকে বসবেন ইমরান খান !

  • আপডেট সময় : ০২:০৭:৫৯ অপরাহ্ণ, বুধবার, ২৪ জুলাই ২০১৯
  • ৮১৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান মঙ্গলবার বলেছেন, তিনি যুক্তরাষ্ট্র সফর থেকে দেশে ফেরার পর তালেবানের সাথে আলোচনায় বসবেন। আফগানিস্তানে দীর্ঘ ১৮ বছর ধরে চলা যুদ্ধের অবসান প্রচেষ্টার অংশ হিসেবে তিনি তাদের সাথে আলোচনা করবেন।
যুক্তরাষ্ট্রে তার প্রথম সরকারি সফরে এসে ওয়াশিংটনে খান একথা বলেন। একদিন আগে সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান। খবর এএফপি’র।
তিনি বলেন, আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গেও তালেবানের সাথে শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে কথা বলেছেন। এখন ‘আমি তালেবানের সাথে আলোচনা করবো এবং তাদেরকে আফগান সরকারের সাথে আলোচনায় বসাতে আমি সর্বোচ্চ চেষ্টা চালাবো।’
শান্তি বিষয়ক মার্কিন প্রতিষ্ঠানে বক্তব্য দেয়ার সময় খান বলেন, ২০১৮ সালের জুলাইয়ে নির্বাচনে জয়লাভের পর মাত্র কয়েকমাস পরে তিনি ইসলামি জঙ্গি গ্রুপ আফগান তালেবানের সাথে যোগাযোগ করেছিলেন। তবে তখন তিনি তাদের সাথে কোন আলোচনা করেননি কারণ কাবুলের অবস্থা তখন তালেবানের সাথে আলোচনার পক্ষে ছিল না।
তিনি বলেন, আমি সবর্দা বলেছি যে সামরিক পদক্ষেপের মাধ্যমে আফগান যুদ্ধের সমাধান করা যাবে না।
তিনি আরো বলেন, ‘এ কারণে তাদের মধ্যে আস্থা অর্জনে আমি আমি সক্ষম হয়েছি।’
যুক্তরাষ্ট্রের এক বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার সকালে খান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র সঙ্গে সাক্ষাত করেন। মাইক পম্পেও আফগান শান্তি প্রক্রিয়া এবং সন্ত্রাসবাদ দমনে সহযোগিতায় পাকিস্তানের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং একত্রে কাজ করার প্রতি বেশি জোর দেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল

শান্তি চেষ্টায় তালেবানের সাথে বৈঠকে বসবেন ইমরান খান !

আপডেট সময় : ০২:০৭:৫৯ অপরাহ্ণ, বুধবার, ২৪ জুলাই ২০১৯