সোমবার | ৬ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে দপ্তর প্রধানগনের পরিচিতি ও মতবিনিময় সভা Logo খুবিতে ইয়েস প্রোগ্রাম: তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান Logo খুবির কলা ও মানবিক স্কুলের নতুন ডিন অধ্যাপক ড. মো. দুলাল হোসেন Logo ডাব থেকে টিউমার: শাহরাস্তিতে চিকিৎসা দক্ষতায় আস্থার নাম ডা. মো. আরিফুল হাসান Logo থানায় ডুকে ওসিসহ পুলিশ সদস্যদের উপর হামলায় এজাহার ভুক্ত যুব জামাতের ২ নেতা  ডিবির হাতে গ্রেফতার  Logo নতুন সময়সূচিতে চলবে সরকারি-বেসরকারি অফিস Logo খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল Logo বীরগঞ্জ ক্লিনিকে সিজারে প্রসূতির মৃত্যু, কর্তৃপক্ষ পলাতক Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু

আলমডাঙ্গার বলেশ্বরপুরে সাপের কামড়ে নারীর মৃত্যু

  • rahul raj
  • আপডেট সময় : ১১:৪৪:৪৩ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৯
  • ৭৪১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গায় সাপের কামড়ে নূরজাহান বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বেলা দুইটার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নূরজাহান বেগম আলমডাঙ্গা উপজেলার আইলহাঁস ইউনিয়নের বলেশ্বরপুর গ্রামের বাজারপাড়ার আজিত বিশ্বাসের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল দুপুর ১২টার দিকে নিজ বাড়িতে চৌকির ওপর পা ঝুলিয়ে বসেছিলেন নূরজাহান বেগম। এ সময় একটি সাপ তাঁর পায়ে কামড় দিলে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা একটি স্থানীয় কবিরাজকে ডেকে আনলে কবিরাজ পরীক্ষা-নিরীক্ষা করে বলেন, নূরজাহান বেগমের শরীরে কোনো বিষ নেই। তারপরও পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে এলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শামীমা ইয়াসমিন তাঁকে মৃত ঘোষণা করেন। পরে পরিবারের সদস্যরা ওই নারীর লাশ নিয়ে হাসপাতাল ত্যাগ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে দপ্তর প্রধানগনের পরিচিতি ও মতবিনিময় সভা

আলমডাঙ্গার বলেশ্বরপুরে সাপের কামড়ে নারীর মৃত্যু

আপডেট সময় : ১১:৪৪:৪৩ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৯