বৃহস্পতিবার | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবিতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাছ ধরার উৎসব অনুষ্ঠিত Logo খুবির কেন্দ্রীয় লাইব্রেরিতে বৈশ্বিক মানসম্পন্ন পরিবেশ গড়ে তোলা হবে: উপাচার্য Logo রোজা শুরু বৃহস্পতিবার Logo পলাশবাড়ীতে যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ Logo পলাশবাড়ীতে জামায়াতের হামলায় বিএনপি’র এজেন্ট নারী কর্মীসহ ২ জন আহত  Logo ঝিনাইদহে জাহেদী ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে মাসব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ শুরু, আজনতার অভিনন্দন Logo দক্ষিণ চট্টগ্রামে বুধবার রোজা শুরু করবেন যারা- Logo রমজানে ৩০০ অসহায় পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি Logo ভুট্টায় বিষাক্ত রং মিশিয়ে পশুখাদ্য তৈরি, মিল মালিকের লাখ টাকা জরিমানা Logo শতাধিক নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে চাঁদপুরে বিজয়ীর উদ্যোগে বসন্ত বরন উৎসব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

চুয়াডাঙ্গায় মাদ্রাসাছাত্রীর রহস্যজনক মৃত্যু!

  • rahul raj
  • আপডেট সময় : ১১:৪৪:২৭ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৯
  • ৭৩৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সরোজগঞ্জের জুগিরহুদায় রিমা খাতুন (১৭) নামের এক মাদ্রাসাছাত্রীর রহস্যজনক আত্মহত্যার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে পরিবারের সদস্যরা ঘরের জানালা দিয়ে রিমা খাতুনের ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে সরোজগঞ্জ ফাঁড়ির পুলিশ ওই মাদ্রাসাছাত্রীর লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। মৃত রিমা খাতুন চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের সরোজগঞ্জ জুগিরহুদা গ্রামের বাজারপাড়ার আব্দুর রহমানের মেয়ে ও বদরগঞ্জ বাকি বিল্লা কামিল মাদ্রাসার ছাত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে রিমা খাতুনের মা মাছুরা বেগম ও বড় বোন সীমা জন্মদিনের অনুষ্ঠানে রিমা খাতুনের খালার বাড়িতে বেড়াতে যান। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বাড়ি ফিরে রিমাকে ডাকাডাকি করেও খুঁজে না পেয়ে ঘরে ঢুকতে যেয়ে দেখেন, ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। পরে জানালা দিয়ে ঘরের ভেতরে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় রিমার লাশ দেখতে পান। এ সময় পরিবারের সদস্যরা জানালা ভেঙে রিমাকে নিচে নামিয়ে আনেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
রিমার পিতা আব্দুর রহমান জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় বাড়িতে ফিরে কাউকে না দেখতে পেয়ে তিনি মনে করেন, রিমাও হয়তো তাঁর মায়ের সঙ্গে খালার বাড়িতে বেড়াতে গেছে। পরে গতকাল রিমার মা ও বোন বাড়িতে ফিরে রিমাকে ডাকাডাকি করলে তিনি জানতে পারেন, রিমা বাড়িতেই ছিল। পরে তাঁরা রিমার ঘরে খুঁজতে গেলে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পেয়ে অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া পান না। পরে জানালা দিয়ে তাকিয়ে রিমাকে ঘরের মধ্যে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁরা।
রিমার আত্মহত্যার ব্যাপারে কোনো কারণ বলতে পারেননি তার পরিবারের সদস্যরা। পারিবারিক কোনো ঝামেলা বা মান-অভিমান কোনো কিছুই হয়নি রিমার। তাই রিমা কেন, কখন এবং কী কারণে আত্মহত্যা করছে, সে ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান জানান, ‘আমরা একটি অপমৃত্যুর মামলা পেয়েছি। প্রাথমিক তদন্তে এটাকে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাছ ধরার উৎসব অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় মাদ্রাসাছাত্রীর রহস্যজনক মৃত্যু!

আপডেট সময় : ১১:৪৪:২৭ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৯