রবিবার | ৫ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবিতে ইয়েস প্রোগ্রাম: তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান Logo খুবির কলা ও মানবিক স্কুলের নতুন ডিন অধ্যাপক ড. মো. দুলাল হোসেন Logo ডাব থেকে টিউমার: শাহরাস্তিতে চিকিৎসা দক্ষতায় আস্থার নাম ডা. মো. আরিফুল হাসান Logo থানায় ডুকে ওসিসহ পুলিশ সদস্যদের উপর হামলায় এজাহার ভুক্ত যুব জামাতের ২ নেতা  ডিবির হাতে গ্রেফতার  Logo নতুন সময়সূচিতে চলবে সরকারি-বেসরকারি অফিস Logo খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল Logo বীরগঞ্জ ক্লিনিকে সিজারে প্রসূতির মৃত্যু, কর্তৃপক্ষ পলাতক Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক

  • rahul raj
  • আপডেট সময় : ০২:২৬:০১ অপরাহ্ণ, বুধবার, ১০ জুলাই ২০১৯
  • ৭৪৪ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার হাতিকাটা আবাসনে দীর্ঘদিন যাবৎ জোরপূর্বক
কিশোরীকে ধর্ষণ, ধর্ষক বাপ্পিকে খুঁজছে পুলিশ

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের হাতিকাটা গ্রামের আবাসনে ১৩ বছরের এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি জানাজানি হলে অভিযুক্ত বাপ্পি (৩৫) পলাতক রয়েছেন। এ ঘটনায় গতকাল মঙ্গলবার ওই কিশোরীর পিতা বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা করেছেন। পুলিশ গতকাল রাতে অভিযুক্ত বাপ্পিকে না পেয়ে তাঁর স্ত্রীকে সদর থানা হেফাজতে নিয়েছে।
জানা যায়, বাপ্পি ওই কিশোরীকে প্রায়ই ইশারায় ডেকে নিয়ে যেতেন। এ ঘটনা আবাসনের এক নারী মাঝেমধ্যেই দেখতেন। গতকাল দুপুর থেকে হঠাৎ ওই কিশোরীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে ওই নারী কিছুক্ষণ পর দেখেন, বাপ্পি তাঁর নিজ ঘর থেকে কিশোরীকে বের করে দিচ্ছেন। বিষয়টি কিশোরীর পরিবারের সদস্যদের জানালে প্রাথমিকভাবে জোরপূর্বক ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের কথা স্বীকার করে ওই কিশোরী। পরে ঘটনা জানাজানি হলে ওই নারীর পরিবারকে হুমকি-ধামকি দিয়ে সটকে পড়েন অভিযুক্ত বাপ্পি। গতকাল রাতেই ওই কিশোরীর পিতা বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা করেন। আজ ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষা করা হবে।
এ প্রসঙ্গে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রাথমিক পর্যায়ে মেয়েটি জোরপূর্বক ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের কথা স্বীকার করেছে। ওই কিশোরীর পিতা সদর থানায় একটি মামলা করেছেন। ডাক্তারি পরীক্ষাসহ যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা করা হবে। তিনি আরও জানান, ‘আমরা ইতিমধ্যে আসামি বাপ্পিকে আটকের জন্য অভিযান অব্যাহত রেখেছি। আশা করছি, খুব শিগগিরই তাঁকে আটক করতে সক্ষম হব।’

নিজস্ব প্রতিবেদক:

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে ইয়েস প্রোগ্রাম: তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান

আপডেট সময় : ০২:২৬:০১ অপরাহ্ণ, বুধবার, ১০ জুলাই ২০১৯