বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার

খুলনার কয়রা থানাধীন সুন্দরবনের খড়কুড়িয়া খাল সংলগ্ন এলাকায় দুর্ধর্ষ জলদস্যু জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা এক জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) মধ্যরাতে পরিচালিত এক বিশেষ অভিযানে এ উদ্ধার কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের ওই এলাকায় জোনাব বাহিনীর সদস্যরা অবস্থান করছে এবং তারা জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। এ তথ্যের ভিত্তিতে রাত ২টার দিকে কোস্ট গার্ড স্টেশন কয়রা একটি অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন কোস্ট গার্ড সদস্যরা ঘটনাস্থল থেকে ডাকাতদের কবলে থাকা জেলে মজিবর গাজী (৫০)-কে উদ্ধার করতে সক্ষম হন। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে জোনাব বাহিনীর সদস্যরা জিম্মিকে ফেলে বনের ভেতরে পালিয়ে যায়। ফলে এ অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত মজিবর গাজী খুলনা জেলার কয়রা উপজেলার বাসিন্দা। বর্তমানে তাকে তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
এ বিষয়ে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, সুন্দরবনে জলদস্যুদের দৌরাত্ম্য রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, দেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ সুন্দরবন-কে নিরাপদ রাখতে এবং জেলে ও বনজীবীদের সুরক্ষা নিশ্চিত করতে কোস্ট গার্ড সর্বদা প্রস্তুত রয়েছে।
অভিযান সংক্রান্ত ব্রিফিং প্রদান করেন কোস্ট গার্ড স্টেশন কয়রার নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট খালিদ সাইফুল্লাহ।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার

আপডেট সময় : ১১:৩৭:৫৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬