সোমবার | ৬ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে দপ্তর প্রধানগনের পরিচিতি ও মতবিনিময় সভা Logo খুবিতে ইয়েস প্রোগ্রাম: তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান Logo খুবির কলা ও মানবিক স্কুলের নতুন ডিন অধ্যাপক ড. মো. দুলাল হোসেন Logo ডাব থেকে টিউমার: শাহরাস্তিতে চিকিৎসা দক্ষতায় আস্থার নাম ডা. মো. আরিফুল হাসান Logo থানায় ডুকে ওসিসহ পুলিশ সদস্যদের উপর হামলায় এজাহার ভুক্ত যুব জামাতের ২ নেতা  ডিবির হাতে গ্রেফতার  Logo নতুন সময়সূচিতে চলবে সরকারি-বেসরকারি অফিস Logo খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল Logo বীরগঞ্জ ক্লিনিকে সিজারে প্রসূতির মৃত্যু, কর্তৃপক্ষ পলাতক Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু

রাজবাড়ী থেকে আন্তজেলা ডাকাত দলের সদস্য জীবননগরের আহাদের মৃতদেহ উদ্ধার

  • rahul raj
  • আপডেট সময় : ০৭:৫০:২৪ অপরাহ্ণ, রবিবার, ৩০ জুন ২০১৯
  • ৭৪৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:রাজবাড়ী থেকে আন্তজেলা ডাকাত দলের সদস্য ও একাধিক মামলার আসামি আহাদ আলীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার ভোরে রাজবাড়ী সদর থানাধীন একটি পাটখেতের পাশ থেকে অজ্ঞাতনামা লাশটি উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে লাশটি শনাক্ত করে পুলিশ জানতে পারে, লাশটি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুর গ্রামের ভাদু ম-লের ছেলে আহাদ আলীর। রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) হিরণ জানান, ‘গতকাল শনিবার সকালে স্থানীয় কিছু লোকজন জানান, রাজবাড়ী সদর থানাধীন এলাকার একটি পাটখেতের পাশে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ পড়ে আছে। এ সংবাদ শুনে আমরা ঘটনাস্থলে যাই এবং লাশটি উদ্ধার করে থানাতে আনি। পরে তদন্ত করে দেখা যায়, তাঁর নাম আহাদ আলী। তাঁর নামে জীবননগর, বগুড়া ও বেশ কিছু থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে, ডাকাত দলের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয় এবং এ দ্বন্দ্বের জের ধরে আহাদের মৃত্যু হতে পারে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, আহাদ আলী দীর্ঘ ১০ বছর যাবৎ নিজ গ্রাম রায়পুর ছেড়ে বোনের বাড়িতে থাকতেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে দপ্তর প্রধানগনের পরিচিতি ও মতবিনিময় সভা

রাজবাড়ী থেকে আন্তজেলা ডাকাত দলের সদস্য জীবননগরের আহাদের মৃতদেহ উদ্ধার

আপডেট সময় : ০৭:৫০:২৪ অপরাহ্ণ, রবিবার, ৩০ জুন ২০১৯