রবিবার | ৫ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে দপ্তর প্রধানগনের পরিচিতি ও মতবিনিময় সভা Logo খুবিতে ইয়েস প্রোগ্রাম: তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান Logo খুবির কলা ও মানবিক স্কুলের নতুন ডিন অধ্যাপক ড. মো. দুলাল হোসেন Logo ডাব থেকে টিউমার: শাহরাস্তিতে চিকিৎসা দক্ষতায় আস্থার নাম ডা. মো. আরিফুল হাসান Logo থানায় ডুকে ওসিসহ পুলিশ সদস্যদের উপর হামলায় এজাহার ভুক্ত যুব জামাতের ২ নেতা  ডিবির হাতে গ্রেফতার  Logo নতুন সময়সূচিতে চলবে সরকারি-বেসরকারি অফিস Logo খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল Logo বীরগঞ্জ ক্লিনিকে সিজারে প্রসূতির মৃত্যু, কর্তৃপক্ষ পলাতক Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু

চুয়াডাঙ্গায় ভুয়া চিকিৎসককে জরিমানা, ক্লিনিক সিলগালা!

  • rahul raj
  • আপডেট সময় : ০৫:২৪:৪৬ অপরাহ্ণ, শনিবার, ২৯ জুন ২০১৯
  • ৭৪৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদর হাসপাতাল রোডে অবস্থিত গ্রিন লাইফ মেডিকেল সেন্টারে অভিযান চালিয়ে এক ভুয়া চিকিৎসককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে গ্রিন লাইফ মেডিকেল সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানাসহ সিলগালা করেছেন মোবাইল কোর্ট। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াশীমুল বারী।
জানা যায়, ডা. আনোয়ার হোসেন রাজীব নিজেকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজের চিকিৎসক পরিচয়ে প্রতি শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর হাসপাতাল রোডে অবস্থিত গ্রিন লাইফ মেডিকেল সেন্টার ক্লিনিকে রোগী দেখতেন। রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেছেন এবং তাঁর এফসিপিএস ডিগ্রি আছে বলেও দাবি করতেন তিনি। কিন্তু এনএসআইয়ের অনুসন্ধানে বেরিয়ে আসে, তিনি এফসিপিএস সম্পন্ন করেননি এবং এমবিবিএস সম্পন্ন করেছেন একটি বেসরকারি মেডিকেল কলেজ থেকে। পরে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াশীমুল বারী মোবাইল কোর্ট পরিচালনা করে ওই ভুয়া চিকিৎসক ও ক্লিনিককে জরিমানাসহ সিলগালা করেন। এ সময় মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন এনএসআইয়ের সহকারী পরিচালক লুৎফুল কবির, তপু কুমার ভৌমিক ও পর্যবেক্ষক নজরুল ইসলাম।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে দপ্তর প্রধানগনের পরিচিতি ও মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় ভুয়া চিকিৎসককে জরিমানা, ক্লিনিক সিলগালা!

আপডেট সময় : ০৫:২৪:৪৬ অপরাহ্ণ, শনিবার, ২৯ জুন ২০১৯