সোমবার | ৬ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে দপ্তর প্রধানগনের পরিচিতি ও মতবিনিময় সভা Logo খুবিতে ইয়েস প্রোগ্রাম: তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান Logo খুবির কলা ও মানবিক স্কুলের নতুন ডিন অধ্যাপক ড. মো. দুলাল হোসেন Logo ডাব থেকে টিউমার: শাহরাস্তিতে চিকিৎসা দক্ষতায় আস্থার নাম ডা. মো. আরিফুল হাসান Logo থানায় ডুকে ওসিসহ পুলিশ সদস্যদের উপর হামলায় এজাহার ভুক্ত যুব জামাতের ২ নেতা  ডিবির হাতে গ্রেফতার  Logo নতুন সময়সূচিতে চলবে সরকারি-বেসরকারি অফিস Logo খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল Logo বীরগঞ্জ ক্লিনিকে সিজারে প্রসূতির মৃত্যু, কর্তৃপক্ষ পলাতক Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু

ভারতীয় গরু ও ফেনসিডিল উদ্ধার

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৫০:০০ পূর্বাহ্ণ, সোমবার, ২৪ জুন ২০১৯
  • ৭৪৬ বার পড়া হয়েছে

দামুড়হুদায় বিজিবির চোরাচালানবিরোধী অভিযান
নিউজ ডেস্ক:দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় গরু ও ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার ও গত শনিবার পৃথক অভিযানে এ গরু ও মাদক উদ্ধার করা হয়।দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় গরু ও ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার ও গত শনিবার পৃথক অভিযানে এ গরু ও মাদক উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল রোববার রাত আনুমানিক চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার আইয়ুব আলী ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ঠাকুরপুর সীমান্তের মেইন পিলার ৮৭/৬-আর হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঠাকুরপুর মাঠ থেকে তিনটি ভারতীয় গরু উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা। উদ্ধার হওয়া গরু দর্শনা কাস্টমস অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীনভ। উক্ত ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটজনকে পলাতক আসামী করে দামুড়হুদা থানায় মামলা করার কার্যক্রম প্রক্রিয়াধীন। এদিকে, গত শনিবার রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) দর্শনা বিওপির টহল কমান্ডার সুবেদার আব্দুল বারেক ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মাঠ থেকে ৬০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ২৪ হাজার টাকা।  একইদিন রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার একরাম হোসেন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ঠাকুরপুর সীমান্তের মেইন পিলার ৮৭ হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাকুলিয়া মাঠ থেকে চারটি ভারতীয় গরু উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা। উদ্ধার হওয়া গরু দর্শনা কাস্টমস অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। উক্ত ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটজনকে পলাতক আসামি করে দামুড়হুদা থানায় মামলা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে দপ্তর প্রধানগনের পরিচিতি ও মতবিনিময় সভা

ভারতীয় গরু ও ফেনসিডিল উদ্ধার

আপডেট সময় : ১০:৫০:০০ পূর্বাহ্ণ, সোমবার, ২৪ জুন ২০১৯