সোমবার | ৬ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে দপ্তর প্রধানগনের পরিচিতি ও মতবিনিময় সভা Logo খুবিতে ইয়েস প্রোগ্রাম: তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান Logo খুবির কলা ও মানবিক স্কুলের নতুন ডিন অধ্যাপক ড. মো. দুলাল হোসেন Logo ডাব থেকে টিউমার: শাহরাস্তিতে চিকিৎসা দক্ষতায় আস্থার নাম ডা. মো. আরিফুল হাসান Logo থানায় ডুকে ওসিসহ পুলিশ সদস্যদের উপর হামলায় এজাহার ভুক্ত যুব জামাতের ২ নেতা  ডিবির হাতে গ্রেফতার  Logo নতুন সময়সূচিতে চলবে সরকারি-বেসরকারি অফিস Logo খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল Logo বীরগঞ্জ ক্লিনিকে সিজারে প্রসূতির মৃত্যু, কর্তৃপক্ষ পলাতক Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু

ঝিনাইদহে ডিবির জালে ৬ প্রতারক

  • rahul raj
  • আপডেট সময় : ১১:৫৬:৪৪ পূর্বাহ্ণ, শনিবার, ২২ জুন ২০১৯
  • ৭৪১ বার পড়া হয়েছে

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিক্রি
নিউজ ডেস্ক:ঝিনাইদহে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র কেনা-বেচার সময় ছয়জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শুক্রবার সকালে ঝিনাইদহ শহরের আরাপপুরের একটি বাসা থেকে তাঁদের আটক করা হয়। গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহ্াঙ্গীর হোসেন জানান, সকালে শহরের আরাপপুরের আব্দুল মজিদের বাসায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র কেনা-বেচা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে প্রশান্ত কুমার দাস, আব্দুল মজিদ, আল মাউন, তাইনুর আলম, হাসান ইকবাল ও রিপন হোসেন নামের ছয়জনকে আটক করা হয়। সঙ্গে জব্দ করা হয় ভুয়া প্রশ্নপত্র বিক্রির ৬০ হাজার টাকা। আটক হওয়া ব্যক্তিরা ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে আসা এ প্রশ্ন ও উত্তরপত্র বিক্রি করে জনপ্রতি ২০ হাজার টাকা করে নিচ্ছিলেন। তবে পরীক্ষা শেষে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর খায়রুল ইসলাম আসল প্রশ্নপত্রের সঙ্গে বিক্রি হওয়া প্রশ্নপত্রের কোনো মিল খুঁজে পাননি। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় মামলা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে দপ্তর প্রধানগনের পরিচিতি ও মতবিনিময় সভা

ঝিনাইদহে ডিবির জালে ৬ প্রতারক

আপডেট সময় : ১১:৫৬:৪৪ পূর্বাহ্ণ, শনিবার, ২২ জুন ২০১৯