রবিবার | ৫ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে দপ্তর প্রধানগনের পরিচিতি ও মতবিনিময় সভা Logo খুবিতে ইয়েস প্রোগ্রাম: তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান Logo খুবির কলা ও মানবিক স্কুলের নতুন ডিন অধ্যাপক ড. মো. দুলাল হোসেন Logo ডাব থেকে টিউমার: শাহরাস্তিতে চিকিৎসা দক্ষতায় আস্থার নাম ডা. মো. আরিফুল হাসান Logo থানায় ডুকে ওসিসহ পুলিশ সদস্যদের উপর হামলায় এজাহার ভুক্ত যুব জামাতের ২ নেতা  ডিবির হাতে গ্রেফতার  Logo নতুন সময়সূচিতে চলবে সরকারি-বেসরকারি অফিস Logo খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল Logo বীরগঞ্জ ক্লিনিকে সিজারে প্রসূতির মৃত্যু, কর্তৃপক্ষ পলাতক Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু

মাদক ব্যবসায়ী এনামুল নিহত, পিস্তল-গুলি-গাঁজা উদ্ধার

  • rahul raj
  • আপডেট সময় : ১০:২৭:৩৯ অপরাহ্ণ, শুক্রবার, ২১ জুন ২০১৯
  • ৭৪১ বার পড়া হয়েছে

গাংনীর সীমান্তবর্তী কাজীপুরে গভীর রাতে দুই দল মাদক ব্যবসায়ীর গোলাগুলি

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী কাজীপুরে দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলিতে এনামুল ইসলাম (৪২) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র, গুলি ও গাঁজা। গতকাল বৃহস্পতিবার দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার কাজীপুর মুন্সিপাড়া এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। নিহত এনামুল ইসলাম কাজীপুর বর্ডারপাড়া এলাকার মৃত দাউদ হোসেনের ছেলে। তাঁর বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একাধিক মামলা রয়েছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গাংনী থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে উপজেলার সীমন্তবর্তী কাজীপুর গ্রামে দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। গোলাগুলির শব্দে এলাকাবাসীর ঘুম ভেঙে যায়। এলাকাবাসী বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশে জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যান। পরে আশপাশে তল্লাশি করে পুলিশ এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় পিস্তল, দুটি গুলি ও আনুমানিক এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ওসি ওবাইদুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে কাজীপুর মুন্সিপাড়া এলাকায় দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি চলছে, এমন খবরের ভিত্তিতে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যান। পরে সেখানে গুলিবিদ্ধ এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। মরদেহটি উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় পিস্তল, দুটি গুলি ও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাৎক্ষণিকভাবে লাশের পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহত এনামুলের নামে গাংনী থানায় একটি বিস্ফোরক, একটি চাঁদাবাজী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের চারটি মামলাসহ মোট ছয়টি মামলা রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে দপ্তর প্রধানগনের পরিচিতি ও মতবিনিময় সভা

মাদক ব্যবসায়ী এনামুল নিহত, পিস্তল-গুলি-গাঁজা উদ্ধার

আপডেট সময় : ১০:২৭:৩৯ অপরাহ্ণ, শুক্রবার, ২১ জুন ২০১৯