সোমবার | ৬ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে দপ্তর প্রধানগনের পরিচিতি ও মতবিনিময় সভা Logo খুবিতে ইয়েস প্রোগ্রাম: তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান Logo খুবির কলা ও মানবিক স্কুলের নতুন ডিন অধ্যাপক ড. মো. দুলাল হোসেন Logo ডাব থেকে টিউমার: শাহরাস্তিতে চিকিৎসা দক্ষতায় আস্থার নাম ডা. মো. আরিফুল হাসান Logo থানায় ডুকে ওসিসহ পুলিশ সদস্যদের উপর হামলায় এজাহার ভুক্ত যুব জামাতের ২ নেতা  ডিবির হাতে গ্রেফতার  Logo নতুন সময়সূচিতে চলবে সরকারি-বেসরকারি অফিস Logo খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল Logo বীরগঞ্জ ক্লিনিকে সিজারে প্রসূতির মৃত্যু, কর্তৃপক্ষ পলাতক Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু

৪৬ লাখ টাকার ৪টি সোনার শিকলসহ দুজন গ্রেপ্তার

  • rahul raj
  • আপডেট সময় : ১০:২২:৩৩ অপরাহ্ণ, শুক্রবার, ২১ জুন ২০১৯
  • ৭৪১ বার পড়া হয়েছে

দর্শনা আইসিপি চেকপোস্টে বিজিবির চোরাচালানবিরোধী অভিযান

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
দামুড়হুদা উপজেলার দর্শনা আইসিপি চেকপোস্টে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৪৬ লাখ টাকা মূল্যের ৪টি সোনার শিকলসহ দুজনকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাঁদের ওই সোনাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন বরিশাল জেলার বানিরীপাড়া উপজেলার দড়িকর গ্রামের মৃত নুরুল হকের ছেলে সৈয়দ রুমান (৩০) ও মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার জিদপুর গ্রামের হাজি শরাফত শরীফের ছেলে মেসরিন (৪২)।
বিজিবি জানায়, গতকাল বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসানের সার্বিক তত্ত্বাবধায়নে দর্শনা আইসিপি টহল কমান্ডার হাবিলদার জাহাঙ্গীর হোসেন ফোর্সসহ জেলার দামুড়হুদা থানার অন্তর্গত আইসিপি চেকপোস্ট থেকে রুমান ও মেসরিনকে আটক করেন। পরে তাঁদের কাছ থেকে ১ কেজি ২৪ গ্রাম (১০৫ ভরি) ওজনের ৪টি সোনার শিকল জব্দ করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান জানান, জব্দ হওয়া সোনার আনুমানিক বাজার মূল্য ৪৬ লাখ ২০ হাজার টাকা। জব্দ হওয়া সোনার শিকল চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করা হয়েছে এবং আসামিদের দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে দপ্তর প্রধানগনের পরিচিতি ও মতবিনিময় সভা

৪৬ লাখ টাকার ৪টি সোনার শিকলসহ দুজন গ্রেপ্তার

আপডেট সময় : ১০:২২:৩৩ অপরাহ্ণ, শুক্রবার, ২১ জুন ২০১৯