রবিবার | ৫ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে দপ্তর প্রধানগনের পরিচিতি ও মতবিনিময় সভা Logo খুবিতে ইয়েস প্রোগ্রাম: তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান Logo খুবির কলা ও মানবিক স্কুলের নতুন ডিন অধ্যাপক ড. মো. দুলাল হোসেন Logo ডাব থেকে টিউমার: শাহরাস্তিতে চিকিৎসা দক্ষতায় আস্থার নাম ডা. মো. আরিফুল হাসান Logo থানায় ডুকে ওসিসহ পুলিশ সদস্যদের উপর হামলায় এজাহার ভুক্ত যুব জামাতের ২ নেতা  ডিবির হাতে গ্রেফতার  Logo নতুন সময়সূচিতে চলবে সরকারি-বেসরকারি অফিস Logo খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল Logo বীরগঞ্জ ক্লিনিকে সিজারে প্রসূতির মৃত্যু, কর্তৃপক্ষ পলাতক Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু

আলমডাঙ্গায় পবিত্র কোরআন শরীফ পোড়ানোর অভিযোগ মাদকাসক্ত উজ্জল আটক : সমালোচনাা ঝড়

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৫১:৫৬ পূর্বাহ্ণ, বুধবার, ১৯ জুন ২০১৯
  • ৭৫০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: আলমডাঙ্গা:আলমডাঙ্গার বাদেমাজুতে পবিত্র কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে উজ্জল নামে এক মাদকসেবীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে আটক হওয়া ওই যুবকের দেওয়া তথ্য অনুসারে মাটিতে পুতে রাখা কোরআন শরীফের পোড়ানো অংশ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের বোর্ডপাড়ার নিকবার হোসেনের ছেলে উজ্জল (৩০) দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ধরনের মাদক সেবন করে আসছিলের। ইতিমধ্যে তিনি মাদক মামলায় কয়েকবার জেলে যান। অতিরিক্ত মাদক সেবনের কারণে তিনি মানসিকভাবে বিকৃত হয়ে পড়েন। এ কারণে গতকাল মঙ্গলবার সকালে বাড়ির পাশে পবিত্র কোরআন শরীফের পাতা ও কিছু পরিত্যাক্ত কাগজ পুড়িয়ে ফেলেন। এ বিষয়টি এলাকাবাসী দেখে ফেললে, তিনি গোপনে পোড়ানো অংশ মাটির নিচে পুতে রাখেন। সংবাদটি ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। পরে স্থানীয় ব্যক্তিদের অভিযোগের ভিত্তিতে থানার পুলিশ অভিযুক্ত যুবক উজ্জলকে গতকাল মঙ্গলবার দুপুরে আটক করেন। এ ঘটনায় আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সি জানান, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে উজ্জল নামের এক মাদকাসক্ত যুবককে আটক করা হয়েছে। তিনি নিজের মস্তিস্ক বিকৃত বলে দাবি করেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে দপ্তর প্রধানগনের পরিচিতি ও মতবিনিময় সভা

আলমডাঙ্গায় পবিত্র কোরআন শরীফ পোড়ানোর অভিযোগ মাদকাসক্ত উজ্জল আটক : সমালোচনাা ঝড়

আপডেট সময় : ১০:৫১:৫৬ পূর্বাহ্ণ, বুধবার, ১৯ জুন ২০১৯