বৃহস্পতিবার | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ Logo পলাশবাড়ীতে জামায়াতের হামলায় বিএনপি’র এজেন্ট নারী কর্মীসহ ২ জন আহত  Logo ঝিনাইদহে জাহেদী ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে মাসব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ শুরু, আজনতার অভিনন্দন Logo দক্ষিণ চট্টগ্রামে বুধবার রোজা শুরু করবেন যারা- Logo রমজানে ৩০০ অসহায় পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি Logo ভুট্টায় বিষাক্ত রং মিশিয়ে পশুখাদ্য তৈরি, মিল মালিকের লাখ টাকা জরিমানা Logo শতাধিক নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে চাঁদপুরে বিজয়ীর উদ্যোগে বসন্ত বরন উৎসব Logo প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন Logo আন্দ্রে বেতেই: মানবিক সমাজবোধের অনন্য উত্তরাধিকারী Logo খুবির ক্যারিয়ার ক্লাবের ‘মাইন্ড দ্য হ্যাক’ গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

বাসভবনে দুর্বৃত্তদের হামলা : থানায় এজাহার দায়ের

  • rahul raj
  • আপডেট সময় : ০৫:৪৩:১৭ অপরাহ্ণ, সোমবার, ১৭ জুন ২০১৯
  • ৭৪১ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় মন্ত্রী পরিষদের সাবেক যুগ্ম সচিব ড. আব্দুস সবুরের
নিউজ ডেস্ক:মন্ত্রী পরিষদ বিভাগের সাবেক যুগ্ম সচিব ড. আব্দুস সবুরের বাসভবনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রোববার সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর উপজেলা রেজিষ্টার অফিস সংলগ্ন তাঁর স্ত্রীর ‘স্বপ্নাঙ্গন’ বাসভবনে এ হামলা চালানো হয়। তবে কে বা কারা, কী উদ্দেশ্য এ হামলা করেছে এ ব্যাপারে তেমন কোন তথ্য পাওয়া যায়নি। এদিকে রাতেই সদর থানায় হাজির হয়ে একটি এজাহার দায়ের করেন ড. আব্দুস সবুর।
ড. আব্দুস সবুরের এজাহার সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় অজ্ঞাতনামা ৫০/৬০ জন ব্যক্তি তাঁর স্ত্রী আঞ্জুমানারা শিউলী রহমানের ‘স্বপ্নাঙ্গন’ বাসভবনে প্রবেশ করে। এরপর নিচতলায় থাকা ভাড়াটিয়াদের দরজায় লাথি মারে এবং টেবিল ফ্যান ভাংচুর করে। দুর্বৃত্তরা ভবনের ২য় তলায় একটি ঘরের দরজা ভাংচুর করে ভেতরে প্রবেশ করে ও তাঁর স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তাকে খোজাখুজি করতে থাকে। এ সময় দুর্বৃত্তরা বলে- তাকে অপহরণ পূর্বক চোখ ও পিঠের চামড়া তুলে নেওয়া হবে। একপর্যায়ে তারা তাকে খুজে না পেয়ে রাগান্বিত হয়ে বাড়িটি বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকী দিয়ে যায়।
এজাহারের বর্ণনা মতে, এ হামলার পরিকল্পনার মূলে রয়েছেন ড. এ আর মালিক ইংলিশ মিডিয়াম স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান আতিকুর রহমান মালিক (এ.আর মালিক)। এ ঘটনার আগে (১ জুন) ড. আব্দুস সবুরের স্ত্রীর মোবাইল নম্বরে ফোন করে তাঁর সম্পর্কে অশ্লীল কথাবার্তা বলে এবং বিভিন্ন প্রকার হুমকি ধামকি দেয়। এ ছাড়াও তাঁর ভগ্নিপতি আব্দুল কাদেরকে ফোন করে তাকে চুয়াডাঙ্গাতে প্রবেশ করতে নেওয়া হবে না এবং তাঁর পিঠের চামড়া ও চোখ তুলে নেওয়া বলে পূর্বে হুমকি ধামকি দেওয়া হয়।
ড. আব্দুস সবুর বলেন, ‘আমার গভীর সন্দেহ রয়েছে আতিকুর রহমান মালিক তাঁর ভাড়াটিয়া লোকজন দিয়ে এ হামলার ঘটনা ঘটিয়েছে।’
এ প্রসঙ্গে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, ‘এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। তবে এটি কোন রাজনৈতিক হামলা নয়। ড. আব্দুস সবুরের অভিযোগ থেকে বোঝা যায়, তাঁর একান্তই ব্যক্তিগত, জমিজমা সংক্রান্ত ও অর্থনৈতিক লেনদেন সম্পর্কিত পূর্বশক্রতার জের ধরে গোলযোগ সৃষ্টি হয়েছে।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ

বাসভবনে দুর্বৃত্তদের হামলা : থানায় এজাহার দায়ের

আপডেট সময় : ০৫:৪৩:১৭ অপরাহ্ণ, সোমবার, ১৭ জুন ২০১৯