সোমবার | ৬ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে দপ্তর প্রধানগনের পরিচিতি ও মতবিনিময় সভা Logo খুবিতে ইয়েস প্রোগ্রাম: তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান Logo খুবির কলা ও মানবিক স্কুলের নতুন ডিন অধ্যাপক ড. মো. দুলাল হোসেন Logo ডাব থেকে টিউমার: শাহরাস্তিতে চিকিৎসা দক্ষতায় আস্থার নাম ডা. মো. আরিফুল হাসান Logo থানায় ডুকে ওসিসহ পুলিশ সদস্যদের উপর হামলায় এজাহার ভুক্ত যুব জামাতের ২ নেতা  ডিবির হাতে গ্রেফতার  Logo নতুন সময়সূচিতে চলবে সরকারি-বেসরকারি অফিস Logo খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল Logo বীরগঞ্জ ক্লিনিকে সিজারে প্রসূতির মৃত্যু, কর্তৃপক্ষ পলাতক Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু

খামারে সন্ত্রাসী হামলা : দুই নৈশপ্রহরী আহত

  • rahul raj
  • আপডেট সময় : ১১:০৯:৩৭ পূর্বাহ্ণ, সোমবার, ১০ জুন ২০১৯
  • ৭৪৮ বার পড়া হয়েছে

হারদা পাটাপুকুরে কৃষি খামারমালিককে পাঁচ লক্ষ টাকা চাঁদার দাবি
নিউজ ডেস্ক:মেহেরপুর সদর উপজেলার হারদা পাটাপুকুর খামারে গত শনিবার গভীর রাতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় সাজ্জাদ হোসেন (৫০) ও মকবুল হোসেন (৬০) নামের দুই নৈশপ্রহরী আহত হন। এ ছাড়া পাঁচ লক্ষ টাকা চাঁদার দাবিতে সন্ত্রাসীরা খামারে তা-ব চালিয়ে কয়েকটি হাঁসের গলা কেটে ফেলে যায়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী সোপান কৃষি খামারে প্রবেশ করে এ হামলা চালায়। তাদের এ নৃশংসতা দেখে আঁতকে ওঠেন খামারের নৈশপ্রহরীরা। তবে সন্ত্রাসীরা তাঁদেরও ছাড়েনি। মকবুল ও সাজ্জাদকে পিটিয়ে আহত করে তারা। খামারমালিককে পাঁচ লাখ টাকা চাঁদা দেওয়ার জন্য একটি মোবাইল নম্বরে যোগাযোগ করতে বলে সন্ত্রাসীরা। চাঁদা দিতে ব্যর্থ হলে কিংবাা পুলিশকে জানালে খামারে কর্মরত সবাইকে হত্যা করা হবে বলে হুমকি দেয় তারা। এদিকে রাতেই আহত দুই নৈশপ্রহরীকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
বিভিন্ন সূত্র জানায়, আশপাশের গ্রামের চিহ্নিত কয়েকজন এ ঘটনার সঙ্গে জড়িত বলে সন্দেহ করছেন এলাকাবাসী। বর্তমানে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। তবে এলাকাবাসী এখনও আতঙ্কে আছেন। ঘাপটি মেরে থাকা দুর্বৃত্তরা আবারও মাথাচাড়া দিতে পারে বলে ধারণা করছেন এলাকাবাসী। তাদের বিরুদ্ধে এখনই আইনগত ব্যবস্থা না নিলে পূর্বের ন্যায় বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলে এলাকাবাসীর ধারণা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে দপ্তর প্রধানগনের পরিচিতি ও মতবিনিময় সভা

খামারে সন্ত্রাসী হামলা : দুই নৈশপ্রহরী আহত

আপডেট সময় : ১১:০৯:৩৭ পূর্বাহ্ণ, সোমবার, ১০ জুন ২০১৯