বৃহস্পতিবার | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবিতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাছ ধরার উৎসব অনুষ্ঠিত Logo খুবির কেন্দ্রীয় লাইব্রেরিতে বৈশ্বিক মানসম্পন্ন পরিবেশ গড়ে তোলা হবে: উপাচার্য Logo রোজা শুরু বৃহস্পতিবার Logo পলাশবাড়ীতে যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ Logo পলাশবাড়ীতে জামায়াতের হামলায় বিএনপি’র এজেন্ট নারী কর্মীসহ ২ জন আহত  Logo ঝিনাইদহে জাহেদী ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে মাসব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ শুরু, আজনতার অভিনন্দন Logo দক্ষিণ চট্টগ্রামে বুধবার রোজা শুরু করবেন যারা- Logo রমজানে ৩০০ অসহায় পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি Logo ভুট্টায় বিষাক্ত রং মিশিয়ে পশুখাদ্য তৈরি, মিল মালিকের লাখ টাকা জরিমানা Logo শতাধিক নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে চাঁদপুরে বিজয়ীর উদ্যোগে বসন্ত বরন উৎসব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

পুলিশ সদস্যসহ ১২ জনের নামে চাঁদাবাজির মামলা

  • rahul raj
  • আপডেট সময় : ১১:০৮:৫৭ পূর্বাহ্ণ, সোমবার, ১০ জুন ২০১৯
  • ৭৪৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:চাঁদাবাজির অভিযোগে পুলিশের কয়েকজন উপপরিদর্শকসহ (এসআই) ১২ জনের নামে চাঁদাবাজির মামলা দায়ের করেছেন আব্দুল হান্নান নামের এক ব্যবসায়ী। মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মামলাটি আমলে নিয়ে সুষ্ঠু তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কুষ্টিয়াকে নির্দেশনা দিয়েছেন। তবে মামলার বাদী একজন মাদক ব্যবসায়ী বলে পুলিশ সূত্রে জানায়। গতকাল রোববার (০৯ জুন) মেহেরপুর আদালতে এ মামলার শুনানি শেষে আদেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহীনুজ্জামান।এসআই মকবুল হোসেন, এসআই মোস্তাক আহম্মেদ, এএসআই গোপাল চন্দ্র ও এনামুল হক, কনস্টেবল পান্না শিকদার, করমদি গ্রামের আনারুল মেকার ও তার ছেলে শরিফুল এবং শরিফুলের স্ত্রী স্বপ্না খাতুন, একই গ্রামের মাগরেব আলী, টিপু সুলতান, সাহারুল ইসলাম এবং আবেদ আলীকে মামলার আসামি করা হয়েছে।
জানা গেছে, গাংনী উপজেলার করমদি গ্রামের স্যালোমেশিন পার্টস বিক্রেতা আব্দুল হান্নান পুলিশ কর্তৃক গ্রেফতার পূর্বক চাঁদা আদায়ের অভিযোগ তুলে মামলাটি দায়ের করেন।এ মামলার বাদী ব্যবসায়ী আব্দুল হান্নান জানান, ২০১৮ সালের ২০ নভেম্বর ১০ লক্ষ টাকা চাঁদা চাওয়ার অপরাধে তৎকালীন বামুন্দী পুলিশ ফাঁড়ির এসআই মকবুল হোসেন, এসআই মুস্তাক, এএসআই গোপাল চন্দ্র, এএসআই এনামুল, কনস্টেবল পান্না শিকদারসহ স্থানীয় ১২ জনের বিরুদ্ধে মেহেরপুর আদালতে একটি চাঁদাবাজির মামলা দায়ের করা হয়। মামলা নং সিআর ২০৭/১৯। ধারা,৩৮৫,৮৬,৮৭, ৩৪,১৬১, ৫০৬, ১১৪। মেহেরপুর আদালতের বিচারক শাহিন রেজা মামলাটি আমলে নিয়ে পিবিআই কুষ্টিয়াকে তদন্তের নির্দেশ দিয়েছেন।পিবিআইয়ের তদন্তকারী কর্মকর্তা মেহেদী হাসান জানান, ‘আমরা এখন পর্যন্ত কোনো কাগজপত্র হাতে পাইনি। কাগজপত্র পেলে সুষ্ঠু তদন্তের মাধমে সত্য ঘটনা বের করা হবে।’ মেহেরপুর পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান (পিপিএম) বলেন, ‘মামলা দায়েরের বিষয়টি আমি শুনেছি।’ মামলার বাদীর বিষয়ে তিনি বলেন, ‘তিনি একজন মাদক ব্যবসায়ী। মাদকসহ গ্রেফতার হয়ে হাজতবাসের পর সম্প্রতি তিনি জামিনে মুক্তি পেয়েছে। তাঁর নামে বিভিন্ন থানায় মাদকের তিনটি মামলা রয়েছে। সুষ্ঠু তদন্ত হোক এটা আমরাও চাই।’উল্লেখ্য, ২০১৮ সালের ২০ নভেম্বর ভোররাতে গাংনী উপজেলার করমদি খুশির বিল কবরস্থানের পাশ থেকে একটি দেশীয় ওয়ান শূটারগান, চার কেজি গাঁজাসহ আব্দুল হান্নানকে আটক করে পুলিশ। সেসময় ঘটনাটি সাজানো বলে দাবি করেছিল হান্নানের পরিবার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাছ ধরার উৎসব অনুষ্ঠিত

পুলিশ সদস্যসহ ১২ জনের নামে চাঁদাবাজির মামলা

আপডেট সময় : ১১:০৮:৫৭ পূর্বাহ্ণ, সোমবার, ১০ জুন ২০১৯