সোমবার | ৬ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে দপ্তর প্রধানগনের পরিচিতি ও মতবিনিময় সভা Logo খুবিতে ইয়েস প্রোগ্রাম: তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান Logo খুবির কলা ও মানবিক স্কুলের নতুন ডিন অধ্যাপক ড. মো. দুলাল হোসেন Logo ডাব থেকে টিউমার: শাহরাস্তিতে চিকিৎসা দক্ষতায় আস্থার নাম ডা. মো. আরিফুল হাসান Logo থানায় ডুকে ওসিসহ পুলিশ সদস্যদের উপর হামলায় এজাহার ভুক্ত যুব জামাতের ২ নেতা  ডিবির হাতে গ্রেফতার  Logo নতুন সময়সূচিতে চলবে সরকারি-বেসরকারি অফিস Logo খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল Logo বীরগঞ্জ ক্লিনিকে সিজারে প্রসূতির মৃত্যু, কর্তৃপক্ষ পলাতক Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু

চুয়াডাঙ্গায় তারেক রহমানের প্রেরিত ঈদ সামগ্রী বিতরণ

  • rahul raj
  • আপডেট সময় : ১২:৫৭:৫৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ জুন ২০১৯
  • ৭৫৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের যে সকল নেতাকর্মী রাজনৈতিকভাবে খুন ও গুমের শিকার হয়েছেন তাদের পরিবারের উদ্দেশ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঈদ উপহার সামগ্রী পাঠিয়েছেন। চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাহাজাহান খান ও সাধারণ সম্পাদক মোমিন মালিতার নেতৃত্বে জেলা ছাত্রদল নিহত নেতাদের বাড়িতে গিয়ে পরিবারের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেন। এ সময় সাথে ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসভাপতি সাইফুল ইসলাম, আশিকুল হক শিপলু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদ হাসান মালিক সজিব, আমান উল্লাহ আমান, আরিফ আহমেদ শিপ্লব ও তানজীব সারোয়ার। তারেক রহমান প্রেরিত ঈদ উপহার সামগ্রী চুয়াডাঙ্গা জেলার পাঁচ পরিবারকে দেয়া হয়। পাঁচ পরিবারের মধ্যে চুয়াডাঙ্গা পৌরসভার ফার্মপাড়া যুবদল নেতা লালন হোসেন, কেদারগঞ্জপাড়ার ছাত্রদল নেতা নাজমুল হাসান, চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের ছয়ঘরিয়ার সিরাজ মেম্বর, আলমডাঙ্গা পৌরসভা যুবদলের প্রয়াত সভাপতি আব্দুল হাই বল্টু ও কালিদাসপুর ইউনিয়ন বিএনপি নেতা শওকত ফারাজীর পরিবার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে দপ্তর প্রধানগনের পরিচিতি ও মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় তারেক রহমানের প্রেরিত ঈদ সামগ্রী বিতরণ

আপডেট সময় : ১২:৫৭:৫৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ জুন ২০১৯