রবিবার | ৫ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে দপ্তর প্রধানগনের পরিচিতি ও মতবিনিময় সভা Logo খুবিতে ইয়েস প্রোগ্রাম: তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান Logo খুবির কলা ও মানবিক স্কুলের নতুন ডিন অধ্যাপক ড. মো. দুলাল হোসেন Logo ডাব থেকে টিউমার: শাহরাস্তিতে চিকিৎসা দক্ষতায় আস্থার নাম ডা. মো. আরিফুল হাসান Logo থানায় ডুকে ওসিসহ পুলিশ সদস্যদের উপর হামলায় এজাহার ভুক্ত যুব জামাতের ২ নেতা  ডিবির হাতে গ্রেফতার  Logo নতুন সময়সূচিতে চলবে সরকারি-বেসরকারি অফিস Logo খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল Logo বীরগঞ্জ ক্লিনিকে সিজারে প্রসূতির মৃত্যু, কর্তৃপক্ষ পলাতক Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু

জীবননগরে আবারও ছিনতাই!

  • rahul raj
  • আপডেট সময় : ০৪:৫৬:২১ অপরাহ্ণ, সোমবার, ৩ জুন ২০১৯
  • ৭৪৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:জীবননগরে আবারও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে জীবননগর পৌরসভার সুবলপুর গোয়ালচারা পোলের নিকট এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১১টার দিকে জীবননগর বাজার থেকে বাড়ি ফেরার পথে সুবলপুর গোয়ালাচারা পোলের নিকট পৌছালে রাস্তার উপর কলা গাছ ফেলে হাবিবপুর গ্রামের আলতাপ হোসেনের ছেলে মিল্টনের নিকট থেকে নগদ ২৬ হাজার টাকা ও মোবাইল ফোন, একই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে তুহিনের নিকট থেকে ১ হাজার টাকা ও মোবাইল ফোন এবং হাবিবপুর গ্রামের মৃত জিয়াউর রহমানের জামাই সাকিলের নিকট থেকে নগদ ১০ হাজার টাকা ও একটা মোবাইল ফোনসহ একটি ব্যাগ ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এতে দিশেহারা হয়ে পড়েছেন ওই তিন ব্যক্তি। এ সময় তারা চিৎকার করলে স্থানীয় জনগন ছুটে এলে ছিনতাইকারী পালিয়ে যায়। জীবননগর পৌর কাউন্সিলর আপিল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার রাতে ছিনতাইয়ের ঘটনা ঘটে এবং বিষয়টি জানাজানি হলে রাতে সুবলপুর ও হরিপুর গ্রামের সাধারণ মানুষ একত্রিত হয়ে ঘটনা স্থানে যায়। তাছাড়া প্রতি বছরে ঈদ সামনে করে এখানে ছিনতাইয়ের ঘটনা ঘটে থাকে। এ ব্যাপারে জীবননগর থানার ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ বলেন, সুবলপুর গ্রামে ছিনতাইয়ের ঘটনার বিষয়ে আমরা জানি না, তা ছাড়া এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে দপ্তর প্রধানগনের পরিচিতি ও মতবিনিময় সভা

জীবননগরে আবারও ছিনতাই!

আপডেট সময় : ০৪:৫৬:২১ অপরাহ্ণ, সোমবার, ৩ জুন ২০১৯