রবিবার | ৫ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে দপ্তর প্রধানগনের পরিচিতি ও মতবিনিময় সভা Logo খুবিতে ইয়েস প্রোগ্রাম: তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান Logo খুবির কলা ও মানবিক স্কুলের নতুন ডিন অধ্যাপক ড. মো. দুলাল হোসেন Logo ডাব থেকে টিউমার: শাহরাস্তিতে চিকিৎসা দক্ষতায় আস্থার নাম ডা. মো. আরিফুল হাসান Logo থানায় ডুকে ওসিসহ পুলিশ সদস্যদের উপর হামলায় এজাহার ভুক্ত যুব জামাতের ২ নেতা  ডিবির হাতে গ্রেফতার  Logo নতুন সময়সূচিতে চলবে সরকারি-বেসরকারি অফিস Logo খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল Logo বীরগঞ্জ ক্লিনিকে সিজারে প্রসূতির মৃত্যু, কর্তৃপক্ষ পলাতক Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু

গাংনীতে ইফতার মাহফিলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

  • rahul raj
  • আপডেট সময় : ০৪:৫৫:৩২ অপরাহ্ণ, সোমবার, ৩ জুন ২০১৯
  • ৭৪৪ বার পড়া হয়েছে

উন্নয়নের জন্য বামন্দীকে উপজেলা করা হবে

নিউজ ডেস্ক:‘মেহেরপুরের উন্নয়নে এর আগেও কাজ করেছি এখনো এই জেলার সার্বিক উন্নয়নের জন্য কাজ করতে চেষ্টা করেছি। গাংনীকে আরো উন্নয়নের জন্য প্রয়োজনে বামন্দীকে উপজেলা করা হবে। যাতে গাংনীতে আরো বেশি বরাদ্দ পাওয়া যায়, আরো বেশি কাজ করা যায়।’
গতকাল রোববার সন্ধ্যায় মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন। উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক এর সঞ্চালনায় ও নির্বাহী কর্মকর্তা বিষ্ণুপদ পালের সভাপতিত্বে প্রতিমন্ত্রী আরো বলেন, মন্ত্রী হওয়ার আগে আমি ও গাংনী আসনের সাবেক এমপি মকবুল হোসেন দুজনেই আমাদের নির্বাচিত এলাকার উন্নয়নে চেষ্টা করেছি। হয়তো যতটুকু উন্নয়ন চেয়েছিলাম ততটুকু করতে পারিনি। তবে এবার আমি আশাবাদি আমাদের মেহেরপুর জেলার প্রতিটি অঞ্চলের উন্নয়ন ব্যাপকভাবে করা হবে। এছাড়াও তিনি মেহেরপুর-২ (গাংনী) আসনের বর্তমান সংসদ সদস্য সাহিদুজামান খোকনের প্রসংশা করে বলেন, তিনি গাংনী বিভিন্ন উন্নয়নের কথা সংসদে তুলে ধরছেন। গাংনী উন্নয়নে তিনি বড় ভূমিকা রাখছে। আমার সহযোগিতা থাকবে এই রাজনৈতিক নেতার প্রতি।
ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন, জেলা প্রশাসক আতাউল গনি, জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, সদর উপজেলা চেয়ারম্যান ইয়ারুল ইসলাম, মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জেলা পরিষদের সদস্য শাহানা ইসলাম শান্তনা, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমীন, কাথুলি ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহম্মেদ, জাতীয় পাটি এরশাদের জেলা নেতা সাইফুল ইসলাম সেলিমসহ জেলা ও উপজেলার সকল দফতরের কর্মকর্তা এবং আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে দপ্তর প্রধানগনের পরিচিতি ও মতবিনিময় সভা

গাংনীতে ইফতার মাহফিলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

আপডেট সময় : ০৪:৫৫:৩২ অপরাহ্ণ, সোমবার, ৩ জুন ২০১৯