সোমবার | ৬ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে দপ্তর প্রধানগনের পরিচিতি ও মতবিনিময় সভা Logo খুবিতে ইয়েস প্রোগ্রাম: তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান Logo খুবির কলা ও মানবিক স্কুলের নতুন ডিন অধ্যাপক ড. মো. দুলাল হোসেন Logo ডাব থেকে টিউমার: শাহরাস্তিতে চিকিৎসা দক্ষতায় আস্থার নাম ডা. মো. আরিফুল হাসান Logo থানায় ডুকে ওসিসহ পুলিশ সদস্যদের উপর হামলায় এজাহার ভুক্ত যুব জামাতের ২ নেতা  ডিবির হাতে গ্রেফতার  Logo নতুন সময়সূচিতে চলবে সরকারি-বেসরকারি অফিস Logo খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল Logo বীরগঞ্জ ক্লিনিকে সিজারে প্রসূতির মৃত্যু, কর্তৃপক্ষ পলাতক Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু

গরু-গাঁজাসহ ভারতীয় মালমালসহ আটক-১

  • rahul raj
  • আপডেট সময় : ০১:০০:০৯ অপরাহ্ণ, রবিবার, ২ জুন ২০১৯
  • ৭৪৪ বার পড়া হয়েছে

দামুড়হুদার বিভিন্ন স্থানে বিজিবির চোরাচালান বিরোধী অভিযান
নিউজ ডেস্ক:দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে গরু, গাঁজাসহ ভারতীয় বিভিন্ন মালামালসহ একজনকে আটক করেছে বিজিবি। গতকাল শনিবার ও গত শুক্রবার পৃথক অভিযানে এসব চোরাচালানসহ আসামীকে আটক করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল শনিবার রাত আনুমানিক ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬বিজিবি) এর ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার ফিরোজ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত চাকুলিয়া সীমান্তের মেইন পিলার ৮৬ হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাকুলিয়া মাঠ থেকে ২টি ভারতীয় গরু উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা। উদ্ধারকৃত গরু দর্শনা কাস্টমস অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একইদিন শনিবার সকাল আনুমানিক ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬বিজিবি) এর ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার একরামুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ঠাকুরপুর সীমান্তের মেইন পিলার ৮৯ হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঠাকুরপুর মাঠ থেকে ৩টি ভারতীয় গরু উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা। উদ্ধারকৃত গরু দর্শনা কাস্টমস অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে, গতকাল সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর বারাদি টহল কমান্ডার নায়েক আবুর কাশেম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত হৈবতপুর গ্রামের পাঁচ কবর নামক স্থান হতে ১৪৪টি ভারতীয় সেনেগ্রা ট্যাবলেট উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৭২ হাজার টাকা। অপরদিকে, গত শুক্রবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬বিজিবি) এর বারাদি বিওপির টহল কমান্ডার হাবিলদার মোর্শেদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত হৈবতপুর গ্রামের পাঁকা রাস্তার উপর হতে ১০ কেজি ভারতীয় গাঁজা এবং ১টি অটোবাইকসহ আলমগীর (৪০) নামের একজনকে আটক করে। আটককৃত আলমগীর ছোটবলদিয়া গ্রামের লতিফ মিয়ার ছেলে। উদ্ধারকৃত গাঁজা ও অটোবাইকের আনুমানিক মূল্য ১ লাখ ৩৫ হাজার টাকা। উদ্ধারকৃত গাঁজা এবং অটোবাইকসহ আসামীকে দামুড়হুদা থানায় সোর্পদ করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে দপ্তর প্রধানগনের পরিচিতি ও মতবিনিময় সভা

গরু-গাঁজাসহ ভারতীয় মালমালসহ আটক-১

আপডেট সময় : ০১:০০:০৯ অপরাহ্ণ, রবিবার, ২ জুন ২০১৯