রবিবার | ৫ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবিতে ইয়েস প্রোগ্রাম: তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান Logo খুবির কলা ও মানবিক স্কুলের নতুন ডিন অধ্যাপক ড. মো. দুলাল হোসেন Logo ডাব থেকে টিউমার: শাহরাস্তিতে চিকিৎসা দক্ষতায় আস্থার নাম ডা. মো. আরিফুল হাসান Logo থানায় ডুকে ওসিসহ পুলিশ সদস্যদের উপর হামলায় এজাহার ভুক্ত যুব জামাতের ২ নেতা  ডিবির হাতে গ্রেফতার  Logo নতুন সময়সূচিতে চলবে সরকারি-বেসরকারি অফিস Logo খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল Logo বীরগঞ্জ ক্লিনিকে সিজারে প্রসূতির মৃত্যু, কর্তৃপক্ষ পলাতক Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক

সরিষাডাঙ্গায় শ্বশুরের নির্যাতনে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা

  • rahul raj
  • আপডেট সময় : ১২:১১:৫২ অপরাহ্ণ, শনিবার, ১ জুন ২০১৯
  • ৭৩৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদর উপজেলার সরিষাডাঙ্গায় শ্বশুরের হাতে নির্যাতনের শিকার হয়ে এক গৃহবধূ আত্মহত্যার অপচেষ্টা করেছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই গৃহবধূ চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের সরিষাডাঙ্গা গ্রামের পূর্বপাড়ার হাবিবুর রহমানের স্ত্রী ও আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের পশ্চিমপাড়ার আবু শামার মেয়ে হিরা খাতুন (২৪)।
হাসপাতালে চিকিৎসাধীন হিরা জানান, পারিবারিকভাবে ৬ বছর পূর্বে সরিষাডাঙ্গার রিয়াদ আলীর ছেলে হাবিবুরের সাথে তার বিবাহ হয়। বিয়ের কয়েক মাস পর হাবিবুর মালয়েশিয়া চলে যায়। এরপর থেকেই শ্বশুর বাড়ির সদস্যদের সাথে বনিবনা না হওয়ায় ও তাকে মারধরের ঘটনায় হিরা তার বাপের বাড়িতে চলে যায়।
এদিকে, শ্বশুর বাড়িতে পড়ে থাকা তার কিছু আসবাবপত্র নষ্ট হয়ে যাচ্ছিল। যে কারণে শুক্রবার শ্বশুর বাড়িতে কিছু জিনিসপত্র আনতে গেলে শ্বশুরের সাথে বাকবিতন্ডা বাধে। এরই একপর্যায়ে শ্বশুর রিয়াদ আলী হিরাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে গালমন্দ ও কটু কথা বলতে থাকে। শ্বশুরের থেকে এমন নির্যাতন সইতে না পেরে সে পাশের দোকান থেকে ইদুর মারা বিষ কিনে সেবন করে। পরে স্থানীয়রা হিরাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে ইয়েস প্রোগ্রাম: তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান

সরিষাডাঙ্গায় শ্বশুরের নির্যাতনে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা

আপডেট সময় : ১২:১১:৫২ অপরাহ্ণ, শনিবার, ১ জুন ২০১৯