বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

চুয়াডাঙ্গায় বোমার বিকট শব্দে আতঙ্কিত শহর!

  • rahul raj
  • আপডেট সময় : ০৪:৩৮:৫৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৮ মে ২০১৯
  • ৭৪৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার ইউসুফ মিজি নামের এক ব্যবসায়ীর বাড়িতে বোমা হামলার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সন্ধ্যারাতে বোমার বিকট শব্দে ওই এলাকাসহ শহরজুড়ে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। তবে, বোমার কোন প্রকার আলামত পায়নি পুলিশ বলে জানান সদর থানার ওসি।
এলাকাবাসী বলেন, ‘সোমবার রাত সাড়ে ৯টার দিকে পরপর দুইটি বিকট শব্দ হয়। এসময় বাইরে বেরিয়ে কাউকে খুজে পাওয়া যায়নি। এটা পটকা জাতীয় কিছু হবে বলে ধারণা করা হচ্ছে।’
ইউসুফ মিজি অভিযোগ করে বলেন, ‘গত ৩০ ডিসেম্বর রাতে আমার ছোট ছেলে আমির মিজিকে পূর্ব শত্রুতার জেরে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে কয়েকজন যুবক। এসময় আমার বড় ছেলে নূর হোসেন ঠেকাতে গেলে তাকেও কুপিয়ে জখম করে। পরে ছোট ছেলেকে রাজশাহী রেফার্ড করে। এর কয়েকদিন পর একটি মামলা করা হয় কোর্টে। এরই জের ধরে আসামীরা হামলা চালিয়েছে।’ তবে কে বা কারা এই হামলা চালিয়েছে তার সঠিক তথ্য কেউ দিতে পারেনি।
এদিকে খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান বলেন, ‘বোমা হামলার কোন ঘটনা ঘটেনি। পটকা জাতীয় কিছু ফুটেছে। ঘটনাস্থল পরিদর্শন করে কোন আলামত পাওয়া যায়নি।’

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গায় বোমার বিকট শব্দে আতঙ্কিত শহর!

আপডেট সময় : ০৪:৩৮:৫৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৮ মে ২০১৯