বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

চুয়াডাঙ্গা কোর্টপাড়ায় বাসা বাড়ির রান্না ঘরে আগুন

  • rahul raj
  • আপডেট সময় : ০১:০১:১৮ অপরাহ্ণ, শনিবার, ২৫ মে ২০১৯
  • ৭৪১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা কোর্টপাড়ার একটি বাসা বাড়ির রান্না ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে মৃত মাছুম মাস্টারের তিনতলা বাড়ির চিলেকোঠার রান্নাঘরে এ আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পর আবাসিক ওই ভবনটিতে থাকা বাসিন্দারা আতঙ্কিত হয়ে দ্রুত রাস্তায় বের হয়ে আসেন। খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। তবে বেশ কিছু জ¦ালানী কাঠ ছাড়া আর তেমন বড় ধরণের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা যায়।
বাড়ির বর্তমান মালিক সুফিয়া বেগম জানান, সন্ধ্যায় রান্নার কাজ শেষে তারা নিজ নিজ ঘরে চলে যান। ইফতারি ও নামাজ শেষ হওয়ার কিছু মুহূর্ত পর রান্নাঘর থেকে ধোঁয়া বের হতে থাকে। তাৎক্ষণিক নিজেরাই আগুন নেভাতে গেলে আশপাশে প্রচুর জ¦ালানী কাঠ/খঁড়ি থাকায় তা আরও বাড়তে থাকে। অবস্থা বেগতিক দেখে তারা রাস্তায় বেরিয়ে পড়েন। এ সময় প্রতিবেশী শাহিন রাব্বি ৯৯৯ নাম্বারে কল দিয়ে আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের সহযোগিতা চান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিতে সক্ষম হন ফায়ার সার্ভিস কর্মীরা। তবে কোন হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেন তারা। চিলেকোঠার বদ্ধ ঘরে একসঙ্গে প্রচুর পরিমাণে শুকনা জ¦ালানী কাঠ রাখায় তাতে আগুন লেগে সব পুড়ে যায় এবং সিঁড়িঘরের ছাউনির কাঠামোর কিছু অংশ পুড়ে গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গা কোর্টপাড়ায় বাসা বাড়ির রান্না ঘরে আগুন

আপডেট সময় : ০১:০১:১৮ অপরাহ্ণ, শনিবার, ২৫ মে ২০১৯