বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কার্পাসডাঙ্গায় চোরাই মোটরসাইকেলসহ আটক-১

  • rahul raj
  • আপডেট সময় : ১২:১৫:২২ অপরাহ্ণ, বুধবার, ২২ মে ২০১৯
  • ৭৩৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা কাস্টম মোড়ে অভিযান চালিয়ে একটি চোরাই মোটরসাইকেলসহ গ্যারেজ মালিক পীরপুরকুল্লা গ্রামের আলামিনকে আটক করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার বিকাল ৩টার দিকে ফুলবাড়ী বিওপির ক্যাম্প বিজিবি এ অভিযাপন পরিচালনা করে।
জানা গেছে, মঙ্গলবার বিকালে ফুলবাড়ী বিওপির ক্যাম্প কমান্ডার কবির হোসেন গোপন সংবাদের ভিত্তিতে কার্পাসডাঙ্গার আলামিনের গ্যারেজে চোরাচালান বিরোধী সফল অভিযান পরিচালনা করেন। এ সময় তার গ্যারেজে থাকা ইয়ামাহা এফ জেড মডেলের কালো রংয়ের ২৫০ সিসির একটি গাড়ি আটক করে বিজিবি। গ্যারেজ ম্যাকানিক আটককৃত গাড়িটি কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অচিন্ত’র বলে জানান। পরে ঘটনাস্থলে এসআই অচিন্ত কুমার এসে বিজিবির সামনে গাড়িটিতে থাকা পুলিশ স্টিকার ও পিছনের নাম্বার ছিঁড়ে ফেলেন। এসময় বিজিবির কমান্ডার বাধা দিলে দু’জনের মধ্য কথা কাটাকাটি হয়। একপর্যায়ে এস আই অচিন্ত কুমার ঘটনাস্থল ত্যাগ করে। পরে আটককৃত মোটরসাইকেলসহ গ্যারেজ মালিক আলামিনকে আটক করে ফুলবাড়ি বিজিবি ক্যাম্পে নেয়া হয়।
এ বিষয়ে ফুলবাড়ি ক্যাম্প কমান্ডার কবির হোসেন জানান, ‘আমি গোপন সংবাদের ভিত্তিতে গাড়িটি আটক করি। এসময় কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির এসআই অচিন্ত কুমার পাল এসে বাধা দেয় ও গাড়িতে লেখা পুলিশ ও পিছনের নাম্বার ভেঙ্গে ফেলে।’
এ বিষয়ে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অচিন্ত কুমার পাল তার বিরুদ্ধে বিজিবির করা অভিযোগ অস্বীকার করেন।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

কার্পাসডাঙ্গায় চোরাই মোটরসাইকেলসহ আটক-১

আপডেট সময় : ১২:১৫:২২ অপরাহ্ণ, বুধবার, ২২ মে ২০১৯