বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মুজিবনগর বিদ্যালয়ের শিক্ষিকাকে ধর্ষণ মামলার রায় প্রধান শিক্ষকের যাবজ্জীবন জেল ও জরিমানা

  • rahul raj
  • আপডেট সময় : ১২:১৩:০৭ অপরাহ্ণ, বুধবার, ২২ মে ২০১৯
  • ৭৫০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:মুজিবনগরের এক প্রধান শিক্ষক কর্তৃক কুষ্টিয়াতে একই বিদ্যালয়ের খ্রিষ্টান ধর্মাবলম্বী এক খন্ডকালীন শিক্ষিকাকে ধর্ষণের দায়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলামকে যাবজ্জীবন কারাদন্ড ও ১ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার সকালে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মুন্সী মশিয়ার রহমান এই রায় ঘোষণা করেন। অভিযুক্ত শিক্ষক শরিফুল ইসলাম মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামের মৃত রহমান মোল্লার ছেলে। সে মুজিবনগর আ¤্রকানন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ধর্ষণের শিকার ওই শিক্ষিকা একই বিদ্যালয়ে খন্ডকালীন শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ওই শিক্ষিকা ২০১৬ সালের ১৩ মে মাধ্যমিক স্কুল শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নিতে অভিযুক্ত শিক্ষক শরিফুল ইসলামের সাথে কুষ্টিয়া আসেন। কুষ্টিয়া শহরের বড়বাজার এলাকায় আল আমিন আবাসিক হোটেলে মামা-ভাগিনা পরিচয়ে আলাদা আলাদা কক্ষ ভাড়া নেন। ওইদিন ভোরবেলা শরিফুল ইসলাম ওই শিক্ষিকাকে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় বিষয়টি কাউকে না জানাতে হত্যার হুমকিও দেওয়া হয় ওই শিক্ষিকাকে। ওই শিক্ষিকা গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে একটি ইজিবাইক ভাড়া করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠালেও অভিযুক্ত শিক্ষক কৌশলে পালিয়ে যায়।
এই ঘটনায় ভুক্তভোগি শিক্ষিকা বাদি হয়ে গত ১৫ মে ২০১৬ইং তারিখে তিনি ধর্ষক প্রধান শিক্ষক শরিফুল ইসলামকে একমাত্র আসামি করে কুষ্টিয়া সদর থানায় একটি মামলা করেন এবং এই মামলায় প্রধান শিক্ষক শরিফুল ইসলাম কুষ্টিয়া জেলখানাতে নয়মাস হাজত খাটার পর গত ১লা এপ্রিল ২০১৭ ইং তারিখে জামিনে মুক্ত হন। মামলাটি কুষ্টিয়া জেলা জজ আদালতে নারী ও শিশু নির্যাতন মামলায় ১৭৭/১৬ নং ক্রমিকে অর্ন্তভুক্ত হয়ে বিচারাধীন ছিল। পুলিশ ২০১৬ সালের ১ অক্টোবর আদালতে এ মামলার চার্জশীট দাখিল করেন। দীর্ঘ শুনানির পরে আদালত আজ এই রায় ঘোষনা করেন।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

মুজিবনগর বিদ্যালয়ের শিক্ষিকাকে ধর্ষণ মামলার রায় প্রধান শিক্ষকের যাবজ্জীবন জেল ও জরিমানা

আপডেট সময় : ১২:১৩:০৭ অপরাহ্ণ, বুধবার, ২২ মে ২০১৯