বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দু’দিনে প্রাণ গেল ৩ জনের : মৃত্যু আতঙ্ক!

  • rahul raj
  • আপডেট সময় : ১০:১৭:১০ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৭ মে ২০১৯
  • ৭৪৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে একের পর এক মৃত্যুর ঘটনায় গ্রামবাসীর মনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। গতকাল সোমবার পানিতে ডুবে এক শিশু এবং বিদ্যুতস্পৃষ্টে এক নারীর মৃত্যু হয়েছে। গত রোববার বিদ্যুতস্পৃষ্টে নির্মাণ শ্রমিক সাজু মিয়ার মৃত্যু হয়। ২৪ ঘন্টার ব্যবধানে তিনজনের অপমৃত্যুর ঘটনার বিষয়টি কেউ কেউ ভিন্নভাবেও ব্যাখ্যা দিয়েছেন। মৃত্যুদূতের হানা বলে মন্তব্য করছেন গ্রামের অনেকে।
জানা গেছে, সোমবার বিকেল পৌনে ৫টার দিকে রাজনগর গ্রামের কৃষক আরিফুল ইসলামের স্ত্রী রাজিয়া খাতুন বিকেলে নিজ বাড়িতে কাজ করছিলেন। বসতবাড়ির টিনের ঘরের সাথে টাঙানো তারের সাথে ভেজা কাপড় রাখতে গেলে ঘটে বিপত্তি। তাদের সাথে বাড়ির বৈদ্যুতিক তারের সংযোগ হয়ে গেলেও তা জানতে পারেননি রাজিয়া খাতুন। বিদ্যুতস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবুও পরিবারের লোকজন স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায়। রাজিয়া খাতুন তিন কন্যা সন্তানের জননী।
এদিকে একইদিন দুপুরে ওই গ্রামের ছাগল ব্যবসায়ী জহুরুল ইসলামের চার বছর বয়সী ছেলে ইব্রাহিম হোসেন বাড়ির পাশে বন্ধুদের সাথে খেলা করছিল। একপর্যায়ে সবার নজর এড়িয়ে গর্তে পড়ে যায়। পরিবারের লোকজন খুঁজাখুজি করে গর্ত থেকে তার মরদেহ উদ্ধার করে। মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারা খাঁন দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে, প্রায় ২৪ ঘন্টার ব্যবধানে একই গ্রামের তিনজনের মৃত্যুর ঘটনায় গ্রামের মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। কেউ কেউ বিষয়টিকে ভিন্ন কিছু বলেও আখ্যায়িত করছেন। প্রসঙ্গত, রোববার দুপুরে রাজনগর গ্রামের একটি নির্মাণাধীন বাড়ির ছাদ সাটারিং কাজ করছিলেন কয়েকজন রাজমিস্ত্রি ও জোগালে। ছাদে রড তোলার সময় বাড়ির পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সাথে স্পর্শ হয়। এতে সারা শরীর পুড়ে মৃত্যুবরণ করেন জোগালে সাজু মিয়া (২২)।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

দু’দিনে প্রাণ গেল ৩ জনের : মৃত্যু আতঙ্ক!

আপডেট সময় : ১০:১৭:১০ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৭ মে ২০১৯