বৃহস্পতিবার | ২ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না Logo সংবর্ধনার মধ্য দিয়ে চাঁদপুর জেলা পরিষদে দায়িত্ব নিলেন নতুন প্রশাসক সলিম উল্যা সেলিম Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড

সচ্ছলতা ফেরানোর আগেই লাশ হলো রউফ

  • rahul raj
  • আপডেট সময় : ১১:৪৬:২৮ পূর্বাহ্ণ, শনিবার, ১৩ এপ্রিল ২০১৯
  • ৭৫২ বার পড়া হয়েছে

মালয়েশিয়ার শ্রীলংগর প্রদেশে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু
নিউজ ডেস্ক:মালয়েশিয়ার শ্রীলংগর প্রদেশের কেফংএ সড়ক দুর্ঘটনায় আব্দুর রউফ নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রউফ জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের মরহুম ইউনছ মন্ডলের ছেলে। আ. রউফের মৃত্যুতে তার গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।
নিহত রউফের স্ত্রী রোকেয়া বেগম জানান, আর্থিক সচ্ছলতা ফেরাতে ৪ বছর আগে ধার-দেনা করে আব্দুর রউফকে মালয়েশিয়ায় পাঠায় তার পরিবার। শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় সময় কেফং শহরে এমআরটি স্টেশনে একটি তেলের গাড়ীর আ.রউফকে ধাক্কা দিলে, আব্দুর রউফ মাটিতে পড়ে গেলে পিছনের চাক্কায় পিষ্ট হয়। এসময় স্থানীয়রা সঙ্গে সঙ্গে আব্দুর রউফকে সরকারি চুংগায় ব্লু হাসপাতালে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভাগ্যের চাকা ঘোরাতে ২০১৫ সালে আ.রউফ মালয়েশিয়ায় গমন করেন। তিনি শ্রীলংগর কেফংএ আহম্মদ জ্যাকি নামে একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। তিনি এক ছেলে ও এক মেয়ে সন্তানের জনক। নিহত আব্দুর রউফের ভাই জানান, আগামী দুই তিনের মধ্যে নিহতের মরদেহ দেশে আনা হবে।
মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আব্দুর রউফ অনেক কষ্ট করে ধার দেনা করে ভাগ্যের চাকা ঘোরাতে মালয়েশিয়ায় পাড়ি জমায়। এখনো সে তার পরিশোধ করতে পারিনি। রউফের মৃত্যুর খবরে সবাই কান্নায় পুরো গ্রাম শোকে স্তব্ধ হয়ে পড়েছে।

ট্যাগস :

ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব

সচ্ছলতা ফেরানোর আগেই লাশ হলো রউফ

আপডেট সময় : ১১:৪৬:২৮ পূর্বাহ্ণ, শনিবার, ১৩ এপ্রিল ২০১৯