বৃহস্পতিবার | ২ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না Logo সংবর্ধনার মধ্য দিয়ে চাঁদপুর জেলা পরিষদে দায়িত্ব নিলেন নতুন প্রশাসক সলিম উল্যা সেলিম Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড

৯৬ বোতল ফেনসিডিলসহ মাদকব্যবসায়ী জহির আটক

  • rahul raj
  • আপডেট সময় : ০৭:০৫:১৪ অপরাহ্ণ, সোমবার, ৮ এপ্রিল ২০১৯
  • ৭৪৭ বার পড়া হয়েছে

দামুড়হুদার সুলতানপুরে জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযান
নিউজ ডেস্ক:মাদক বিরোধী অভিযানকালে দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সুলতানপুর গ্রাম থেকে ৯৬ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী জহিরুল ইসলাম মন্ডল ওরফে জহির (২৮) কে আটক করেছে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রোববার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুলতানপুর গ্রামের উত্তরপাড়া রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। আটককৃত জহির সুলতানপুর শেষপাড়ার ইব্রাহিম মন্ডলের ছেলে। জানা যায়, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার রাতে জেলা গোয়েন্দা বিভাগের এসআই ইব্রাহিম, এসআই আশরাফ ও এএসআই শহীদের নেতৃত্বে দামুড়হুদা উপজেলার সীমান্ত ঘেঁষা সুলতানপুর গ্রামে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় সুলতানপুর গ্রামের উত্তরপাড়ার রাস্তার উপর থেকে আটক করা হয় মাদক ব্যবসায়ী জহিরকে। তার কাছে থাকা একটি বস্তা তল্লাশী করে ৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এদিকে রাতেই তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়। আজ আদালতে পাঠানো হবে।

ট্যাগস :

ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব

৯৬ বোতল ফেনসিডিলসহ মাদকব্যবসায়ী জহির আটক

আপডেট সময় : ০৭:০৫:১৪ অপরাহ্ণ, সোমবার, ৮ এপ্রিল ২০১৯