বৃহস্পতিবার | ২ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না Logo সংবর্ধনার মধ্য দিয়ে চাঁদপুর জেলা পরিষদে দায়িত্ব নিলেন নতুন প্রশাসক সলিম উল্যা সেলিম Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড

গাংনীতে বাস চাপায় ব্যবসায়ী নিহত

  • rahul raj
  • আপডেট সময় : ১২:২৭:৪০ অপরাহ্ণ, শুক্রবার, ৮ মার্চ ২০১৯
  • ৭৫৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:মেহেরপুরের গাংনীতে বাসের চাপায় সামসুল হক (৪৭) নামের এক ভাংড়ী ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত সামসুল হক গাংনী মহিলা কলেজপাড়ার মৃত খেদের আলীর ছেলে। এ ঘটনায় আরও দু’জন ব্যবসায়ী আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী মহিলা কলেজ মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভাংড়ী ব্যবসায়ী সামসুল হকসহ আরো দু’জন ব্যবসায়ী নিয়ে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে মূল সড়কে উঠলেই মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী গোল্ডেন এন্টারপ্রাইজের ১৪-১১৬২ নাম্বারের দ্রুতগতির বাস সামসুল হককে চাপা দেয়। স্থানীয়রা সামসুলকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন। এ দুর্ঘটনায় কুষ্টিয়ার দু’জন ব্যবসায়ী মটরসাইকেল আরোহী নয়ন ও শাওন আহত হয়। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। এ ঘটনায় বাসের ড্রাইভার পলাতক থাকলেও সুপারভাইজার ও সহকারীকে জনতা আটক করে পুলিশের হাতে তুলে দেন।
আহত ব্যবসায়ী কুষ্টিয়ার পুরনো সার্কিট ক্রয়-বিক্রয় ব্যবসায়ী নয়ন জানান, আমরা পুরাতন কিছু সার্কিট ক্রয় করতে সামসুল হকের ভাংড়ীর দোকানে যায়। সার্কিটগুলো দেখার পরে কথা-বার্তার এক পর্যায়ে চায়ের দোকানে যাওয়ার উদ্দ্যোশে মূল সড়কে উঠতে দ্রুতগতির একটি বাস এসে আমাদের সামনে থাকা সামসুলকে চাপা দেয়। এ সময়ে আমরাই হালকা আহত হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হরেন্দ্রনাথ সরকার (পিপিএম) জানান, বাসের চাপায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গাড়ীর ড্রাইভার পালিয়ে গেলেও সুপারভাইজার ও সহকারীসহ গাড়িটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় নিহতদের পরিবার মামলা দিলে আমরা আইনী ব্যবস্থা নেব।

ট্যাগস :

ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব

গাংনীতে বাস চাপায় ব্যবসায়ী নিহত

আপডেট সময় : ১২:২৭:৪০ অপরাহ্ণ, শুক্রবার, ৮ মার্চ ২০১৯