রবিবার | ২২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

ভারতীয় সেনার রেশনে বিষ মেশানোর ছক পাকিস্তানের !

  • আপডেট সময় : ০১:৩৯:৩৬ অপরাহ্ণ, শনিবার, ২ মার্চ ২০১৯
  • ৮০৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সামরিক শক্তিতে এঁটে উঠতে না পেরে ভারতীয় সেনাবাহিনীর রেশনে এবার নাকি বিষ মেশানোর ষড়যন্ত্র করছে পাকিস্তানি সেনাবাহিনী। এবিপি নিউজের বরাত দিয়ে এমনই খবর জানিয়েছে এবেলা।

খবর অনুযায়ী, ভারতীয় গোয়েন্দারা ইতিমধ্যেই সেনাবাহিনীকে এ বিষয়ে সতর্কতা জারি করেছে। এর পরেই সেনাবাহিনীর রেশনের গুদামগুলিতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

খবরে বলা হয়, পাকিস্তানের বালাকোটে জইশের জঙ্গি ঘাঁটিতে ভারতীয় বায়ুসেনার অভিযানের পরেই বদলা নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে পাকিস্তানি সেনারা। নিয়ন্ত্রণরেখার কাছাকাছি ভারতের সেনা ঘাঁটি লক্ষ্য করে পাকিস্তান যুদ্ধবিমান দিয়ে হামলা চালানোর চেষ্টা করলেও তা রুখে দিয়েছে ভারতের বিমান বাহিনী।

প্রতিবেদনে আরও বলা হয়, মুখে শান্তির কথা বললেও একটানা সীমান্তের ওপার থেকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গোলাগুলি চালিয়ে যাচ্ছে পাকিস্তানি সেনারা। কাশ্মীরে নিরাপত্তারক্ষী বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াইও অব্যাহত। এই অবস্থায় ভারতীয় সেনাবাহিনীকে কাবু করতে খাবার রসদে বিষ মেশানোর মতো ঘৃণ্য চক্রান্ত হতে পারে বলেই আশঙ্কা গোয়েন্দাদের। একই সঙ্গে ভারত জানিয়ে দিয়েছে, সন্ত্রাস দমনে কড়া পদক্ষেপ না করলে পাকিস্তানের সঙ্গে কোনও রকম আলোচনা হবে না।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল

ভারতীয় সেনার রেশনে বিষ মেশানোর ছক পাকিস্তানের !

আপডেট সময় : ০১:৩৯:৩৬ অপরাহ্ণ, শনিবার, ২ মার্চ ২০১৯