রবিবার | ২২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

ভেনিজুয়েলার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের

  • আপডেট সময় : ০১:২৫:১৭ অপরাহ্ণ, শনিবার, ২ মার্চ ২০১৯
  • ৮০৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

চরম অর্থনৈতিক সংকটের মুখে থাকা ভেনিজুয়েলাকে কিভাবে সহযোগিতা করা যায় সেটা নিয়ে শুক্রবার যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নতুন করে সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে মস্কো। এদিকে মার্কিন ত্রাণ সীমান্ত দিয়ে প্রবেশের চেষ্টাকে বাধা দেয়ায় ওয়াশিংটন নতুন করে দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। খবর এএফপি’র।
নির্বিঘেœ ত্রাণ সরবরাহের আহবান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের দেয়া প্রস্তাব রাশিয়া ও চীন ভেটো দেয়ার একদিন পর ওয়াশিংটন জানায়, তারা ভেনিজুয়েলার সামরিক বাহিনীর ছয় কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। গত সপ্তাহান্তে মার্কিন নেতৃত্বাধীন ত্রাণ বহর আটকে দেয়ার দায়ে তাদের ওপর এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মুচিন এক বিবৃতিতে বলেন, ‘সহিংসতা, মৃত্যু এবং অযৌক্তিকভাবে খাদ্য ধ্বংসের কারণে আমরা মাদুরোর নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করছি।’
এছাড়া যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার ৪৯ কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের ভিসা বাতিল করেছে বলেও মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল

ভেনিজুয়েলার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের

আপডেট সময় : ০১:২৫:১৭ অপরাহ্ণ, শনিবার, ২ মার্চ ২০১৯