রবিবার | ২২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

‘ভারত পরমাণু বোমা ছুড়ে পাকিস্তানকে নিশ্চিহ্ন করে দিতে পারে’

  • আপডেট সময় : ১১:৪৮:৩৭ পূর্বাহ্ণ, সোমবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৯
  • ৮১১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

”পাকিস্তান যদি একটি পারমাণবিক বোমা দিয়ে ভারতের ওপর আক্রমণ করে, তাহলে ভারত পাল্টা অন্তত ২০টি পারমাণবিক বোমা নিক্ষেপ করে পাকিস্তানকে নিশ্চিহ্ন করে দিতে পারে।” কোনো ভারতীয় নেতা বা প্রতিরক্ষা বিশেষজ্ঞ নন, এমনই আশঙ্কার কথা জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ।

পাকিস্তানের জনপ্রিয় দৈনিক ডনের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, কাশ্মীরের পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলার জেরে নয়াদিল্লি-ইসলামাবাদ তুমুল উত্তেজনার পরিপ্রেক্ষিতে গত শুক্রবার আবুধাবিতে এক সংবাদ সম্মেলনে তিনি এমন অশঙ্কার কথা জানান।

পাকিস্তানের সাবেক এই সেনা প্রধান আরও বলেন, “ভারত এবং পাকিস্তানের সম্পর্ক আবার বিপদজনক জায়গায় পৌঁছে গেছে। কোনো পারমাণবিক আক্রমণ হবে না। আমরা (পাকিস্তান) যদি ভারতকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে আক্রমণ করি, তাহলে পাল্টা একই ধরনের ২০টি বোমার সাহায্যে পাকিস্তানকেই ধ্বংস করে দিতে পারে ভারত। তাই আমাদের উচিত ৫০টি বোমা নিয়ে হামলা করা। সেটা করলে ভারত ২০টি বোমা নিয়ে হামলা করতে পারবে না। আমরা কি ৫০টি বোমা নিয়ে হামলা করতে প্রস্তুত”?

গ্রেফতারির আশঙ্কায় বর্তমানের পাকিস্তানের বাইরে আছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ। তবে দেশে যে প্রভাব কমেনি সে কথাও জানিয়ে দেন তিনি। বলেন, “দেশের রাজনৈতিক পরিস্থিতি আগের থেকে ভালো হয়েছে। দেশের অর্ধেকেরও বেশি মন্ত্রী আমার কথা শোনেন। এখনকার আইনমন্ত্রী এবং অ্যাটর্নি জেনারেল আমার আইনজীবী ছিলেন”।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল

‘ভারত পরমাণু বোমা ছুড়ে পাকিস্তানকে নিশ্চিহ্ন করে দিতে পারে’

আপডেট সময় : ১১:৪৮:৩৭ পূর্বাহ্ণ, সোমবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৯