বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বছরে প্রায় সাড়ে ৮ লাখ টাকা জরিমানা আদায়

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৩১:৪৯ পূর্বাহ্ণ, সোমবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৯
  • ৭৪০ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান বেড়েছে
নিউজ ডেস্ক:জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ বাজার তদারকি অভিযানে ২০১৮ সালে চুয়াডাঙ্গা ৪ উপজেলায় ৮৩টি অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানে ‘ভোক্তা অধিকার’ বিরোধী কাজে জড়িত থাকায় অভিযুক্ত হয়েছে ১৮৩টি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠান থেকে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় কর্তৃক ৮ লাখ ২৪ হাজার ৬শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ ব্যাপারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, ২০১৮ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বাজার তদারকী করা হয়েছে। যার মধ্যে ছিলো ওজনে কারচুপি, বাটখারা বা ওজন পরিমাপক যন্ত্রে কারচুপি, দৈর্ঘ্য পরিমাপের কার্যে ব্যবহৃত পরিমাপক ফিতাতে কারচুপি, পণ্যের নকল প্রস্তুত বা উৎপাদন, মেয়াদোত্তীর্ণ পণ্য বা ঔষুধ বিক্রি। তিনি আরও বলেন, প্রতারণা রোধের ক্ষেত্রে সকল এক হতে হবে সেই সাথে সকলকে ভেজালের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।
এসব অপরাধ প্রমাণিত হওয়ায় ২০১৮ সালের জানুয়ারি হতে ডিসেম্বর পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা কার্যালয়ের বাজার তদারকিতে ১৮৩টি অভিযুক্ত প্রতিষ্ঠানের কাছ থেকে ৮ লাখ ২৪ হাজার ৬শ’ টাকা জরিমানা আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে চালানের মাধ্যমে জমা দেয়া হয়েছে। তিনি আরও বলেন, জেলা উপজেলাতে ভোক্তা ও ব্যবসায়ীদের সচেতন করার লক্ষ্যে ৩ হাজার ৫শ’টি লিফলেট ও ৩ হাজার ২শ’টি প্যাম্পলেট এবং ১ হাজারটি পোস্টার বিতরণ করা হয়। ভোক্তা অধিকার’ সংরক্ষণ আইন ২০০৯ এর উপর সেমিনার হয়েছে ৬টি। এছাড়া জেলা উপজেলাতে ১৫ মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন করা হয়। তবে স্থানীয় ভুক্তভোগীরা এ ধরনের অভিযান আরো বেশি বেশি পরিচালনার দাবি করেছেন। এতে যেমন একদিকে সরকার লাভবান হবে, অপরদিকে জনসাধারণ উপকৃত হবেন বলে স্থানীয় জনসাধারণ জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

বছরে প্রায় সাড়ে ৮ লাখ টাকা জরিমানা আদায়

আপডেট সময় : ১০:৩১:৪৯ পূর্বাহ্ণ, সোমবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৯