রবিবার | ২২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

দক্ষিণ কোরিয়া থেকে সেনা প্রত্যাহার করবেন না ট্রাম্প !

  • আপডেট সময় : ১১:৪২:৪৯ পূর্বাহ্ণ, রবিবার, ২৪ ফেব্রুয়ারি ২০১৯
  • ৮০৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দক্ষিণ কোরিয়ায় মোতায়েন করা মার্কিন সেনা কমানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে আসন্ন বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু তার আগেই ট্রাম্প এ বিষয়ে তার অবস্থান পরিষ্কার করলেন।গতকাল (শুক্রবার) হোয়াইট হাউজে এক অনুষ্ঠানে সেনা প্রত্যাহার প্রসঙ্গে ট্রাম্প বলেন, বিষয়টি তার টেবিলে নেই। দক্ষিণ কোরিয়ায় বর্তমানে ২৫ হাজার সেনা মোতায়েন রয়েছে।

আগামী ২৭ ও ২৮ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্প ও কিম জং উন ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে বৈঠকে বসবেন। মার্কিন শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তারাও বৃহস্পতিবার বলেছেন, দক্ষিণ কোরিয়া থেকে সেনা প্রত্যাহারের বিষয়টি নিয়ে আসন্ন এ বৈঠকে আলোচনা হবে না বরং দু পক্ষ কোরীয় উপদ্বীপকে পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে অভিন্ন সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করবে।গত জুন মাসে কিম জং উনের সঙ্গে সিঙ্গাপুরে বৈঠক করেন প্রেসিডেন্ট ট্রাম্প। সে সময় তিনি বলেছিলেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে মার্কিন বাহিনী যৌথ মহড়া বাতিল করবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

দক্ষিণ কোরিয়া থেকে সেনা প্রত্যাহার করবেন না ট্রাম্প !

আপডেট সময় : ১১:৪২:৪৯ পূর্বাহ্ণ, রবিবার, ২৪ ফেব্রুয়ারি ২০১৯