বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

চুয়াডাঙ্গায় ইয়াবাসহ আটক-৩

  • rahul raj
  • আপডেট সময় : ১২:১৩:১৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারি ২০১৯
  • ৭৫০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদর থানা ও ফাঁড়ি পুলিশ পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে। এ সময় আটককৃত আসামীদের কাছ থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। পরে এ সকল আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। গতকাল বুধবার শহরের হকপাড়া ও পুরাতন স্টেডিয়াম এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- সাদ্দাম হোসেন (২৮), আলী আহম্মদ (৩৫) ও আবু ছালাম (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা শহর ফাঁড়ি পুলিশ জানতে পারে, হকপাড়ায় একজন ব্যক্তি ইয়াবা ট্যাবলেটসহ নিজ বাড়িতে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে শহর ফাঁড়ি পুলিশের টিএসআই মুহিতুর রহমানসহ সঙ্গীয় ফোর্স ওই আসামীর বাড়িতে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একই এলাকার ওমর আলীর ছেলে সাদ্দাম হোসেনকে আটক করা হয়। এ সময় আটককৃত আসামীর শরীর তল্লাশি করে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। পরে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করলে গতকালই তাকে আদালতে প্রেরণ করে থানা পুলিশ।
অপরদিকে, সদর থানা পুলিশের এসআই একরামুল হোসাইনসহ সঙ্গীয় ফোর্স মাদক বিরোধী অভিযানে বের হলে শহরের পুরাতন স্টেডিয়াম এলাকায় পৌছালে দু’জন ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে দামুড়হুদা থানার সুলতানপুর গ্রামের আব্দুল কুদ্দুস ধাপকের ছেলে আলী আহম্মদ ও একই এলাকার আসকর আলীর ছেলে আবু ছালামকে আটক করা হয়। এ সময় আটককৃত আসামীদের কাছ থেকে উদ্ধার করা হয় ৬ পিস ইয়াবা ট্যাবলেট। পরে গ্রেফতারকৃত এ সকল আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাদেরকে আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানায় থানা পুলিশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গায় ইয়াবাসহ আটক-৩

আপডেট সময় : ১২:১৩:১৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারি ২০১৯