বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আকন্দবাড়ীয়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে মারধরের অভিযোগ!

  • rahul raj
  • আপডেট সময় : ১২:১০:২১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারি ২০১৯
  • ৭৪৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:প্রায় দিন পনের আগে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবড়িয়া গ্রামের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঈশ্বরচন্দ্রপুর গ্রামের রিপন (৩২) নামের এক যুবকের সাথে আকন্দবড়িয়া নতুনপাড়ার মোজাম্মেল হকের ছেলে ফিল্টুর (৩০) বিরোধ হয়। এতে এক পর্যায়ে মাহাবুব ধারালো অস্ত্র দিয়ে রিপনকে কুপিয়ে জখম করে। এ নিয়ে একটি মামলা করে আহত রিপনের পরিবার। এরই জের ধরে গতকাল বুধবার মিমাংসার কথা বলে, ফিল্টুর বড় ভাই মাহাবুব, তার মা আলোয়া খাতুন ও তার চাচা নিজামউদ্দিনকে পিটিয়ে জখম করার ঘটনা ঘটে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে মনিরুজ্জামান ধীরু বাউলের বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বেগমপুর ক্যাম্প পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন ও ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আহতরা বলেন, পূর্বের মারামারির ঘটনায় মনিরুজ্জামান ধীরু বাউল আমাদেরকে মিমাংসা করার জন্য বুধবার রাতে তার নিজ বাড়িতে ডাকে। এতে মাহাবুব, তার মা আনোয়ারা খাতুন ও চাচা নিজামুদ্দিন গেলে তাদের নিকট থেকে ৩০ হাজার টাকা গোপনে দিতে বলে ধীরু বাউল। তারা গোপনে টাকা দিতে অস্বীকার জানালে তাদের উপরে উত্তেজিত হয় ধীরু। এক পর্যায়ে মনিরুজ্জামান ধীরু ও তার ছোট ভাই স্বপন তাদের তিনজনকে পিটিয়ে জখম করে। পরে তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে অভিযুক্ত মনিরুজ্জামান ধীরু বাউল এ প্রতিবেদককে অস্বীকার করে বলেন, আমার বাড়িতে কোন মিমাংসা হয় নি, তবে আমার বাড়ির সামনে হয়েছে। আর আমি ঘটনার সময় উপস্থিত ছিলাম না বলে জানান তিনি। তবে তার বিরুদ্ধে মারধর ও টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করেন তিনি।
এ বিষয়ে বেগমপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করি। কয়েক দিন আগে দুই যুবকের মারামারি হয়েছিল। এই ঘটনার মিমাংসা করার জন্য ডাকলে বুধবার রাত পৌনে ৯টার দিকে মনিরুজ্জামান ধীরু বাউলের বাড়িতে আসে ফিল্টুর বড় ভাই মাহাবুব, তার মা ও চাচা। একপর্যায়ে তাদেরকে ধীরু বাউল ও তার ভাই স্বপন পিটিয়ে জখম করেছে। তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনায় এখনো কোন অভিযোগ হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করবো বলে জানান এই কর্মকর্তা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

আকন্দবাড়ীয়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে মারধরের অভিযোগ!

আপডেট সময় : ১২:১০:২১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারি ২০১৯