বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আলমডাঙ্গায় ওয়ান শুটারগান ও ২ রাউন্ড গুলিসহ হত্যা মামলার আসামী হাকিম গ্রেফতার

  • rahul raj
  • আপডেট সময় : ১২:১১:৪৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারি ২০১৯
  • ৭৫১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:আলমডাঙ্গায় ওয়ান শুটারগান ও ২ রাউন্ড গুলিসহ উপজেলার আইলহাঁস গ্রামের মুদি ব্যবসায়ি হাসিবুল হত্যার অন্যতম আসামি আব্দুল হাকিমকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ১০টার দিকে আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে আলমডাঙ্গা সিএনজি স্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করেছে।
জানা গেছে, বুধবার উপজেলার আইলহাঁস গ্রামের মুদি দোকানি হাসিবুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি একই গ্রামের শাহাবুদ্দীনের ছেলে আব্দুল হাকিম (২৫) দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপনসূত্রে খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ নিশ্চিত হয় যে, আব্দুল হাকিম গতকাল রাতে আলমডাঙ্গা হয়ে চুয়াডাঙ্গা যাবে। সন্ধার পর থানা পুলিশ আলমডাঙ্গা স্টেশন এলাকায় ওঁৎ পেতে ছিল। রাত ১০টার দিকে সিএনজি স্ট্যান্ড থেকে চুয়াডাঙ্গা যাওয়ার সময় আব্দুল হাকিমকে পুলিশ গ্রেফতার করে। সে সময় পুলিশ তার কোমর থেকে একটি ওয়ান শুটারগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে। গ্রেফতার অভিযানে অংশ নেন আলমডাঙ্গা থানার এসআই আমজাদ হোসেন, এসআই আশিকুজ্জামান, এসআই সাইফুল ইসলাম, এসআই জুয়েল, এএসআই মোস্তফা কামাল।
উল্লেখ্য, গত বছর ১৯ জুলাই রাতে আইলহাঁসের আব্দুল কুদ্দুসের ছেলে মুদি দোকানি হাসিবুলকে অজ্ঞাত ব্যক্তি মোবাইল ফোনে ডেকে নেয়। পরে তাকে ধরে নিয়ে গিয়ে গ্রামের মাঠের ভেতর কুপিয়ে হত্যা করে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

আলমডাঙ্গায় ওয়ান শুটারগান ও ২ রাউন্ড গুলিসহ হত্যা মামলার আসামী হাকিম গ্রেফতার

আপডেট সময় : ১২:১১:৪৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারি ২০১৯