বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আলোচিত মাদক সম্রাজ্ঞী শিপরা আবার আটক

  • rahul raj
  • আপডেট সময় : ১০:১৯:১৩ পূর্বাহ্ণ, রবিবার, ১৭ ফেব্রুয়ারি ২০১৯
  • ৭৪৮ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার বুজরুকগড়গড়িতে পুলিশের মাদক বিরোধী অভিযান

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গার আলোচিত মাদক সম্রাজ্ঞী , দেড় ডজন মাদক মামলার আসামী শিপরা (৫০) নামে ওই মহিলাকে আবারও ইয়াবাসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। এ সময় আটককৃত আসামীর কাছ থেকে উদ্ধার করা হয় ৩০ পিস ইয়াবা ট্যাবলেট। পরে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাকে আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানায় পুলিশ। এদিকে, শিপরা আটক হওয়াতে এলাকার সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছে। গতকাল শনিবার দুপুর ২টার পর পৌর শহরের বুজরুকগড়গড়ি বুদ্দিমানপাড়ায় শিপরার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে জেলা গোয়েন্দা পুলিশ জানতে পারে বুজরুকগড়গড়ি বুদ্দিমানপাড়ার মহিলা মাদকব্যবসায়ী শিপরা বেশ কিছু ইয়াবা ট্যাবলেট নিয়ে বিক্রি করার জন্য তার নিজ বাড়িতে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই ইব্রাহিমের নেতৃত্বে এসআই রাজীব আলী, মিতা রানী বিশ্বাসসহ সঙ্গীয় ফোস ওই মহিলার বসত বাড়িতে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে উপস্থিত অভিযানকারী দল তাড়িয়ে ধরেন একই এলাকার বাবুল রহমানের স্ত্রী, দেড় ডজন মাদক মামলার আসামী, আলোচিত মহিলা মাদক ব্যবসায়ী শিপরাকে। এ সময় এএসআই মিতা রানী বিশ্বাসসহ সঙ্গীয় নারী কন্সটেবলরা আটককৃত ওই মহিলা মাদকব্যবসায়ীর শরীর তল্লাশি করে তার কোমরে বিশেষ কায়দায় রাখা সাদা পলিথিনে মোড়ানো ৩০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে অভিযানকারী দল।
পরে গ্রেফতারকৃত ওই মহিলা মাদকব্যবসায়ী বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাকে আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানায় থানা পুলিশ।
এদিকে, আলোচিত মাদকব্যবসায়ী শিপরা আটক হওয়াতে ওই এলাকার সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করে। একই সাথে ওই এলাকার অনেকে অভিযোগ করে বলেন, মাদকদ্রব্যসহ প্রশাসনের হাতে আটক হওয়া তার কাছে নিতান্তই মামুলি ব্যাপার। এ পর্যন্ত ওই মহিলা মাদকদ্রব্য নিয়ে একাধিকবার আটক হয়েছে। তার বিরুদ্ধে প্রায় দেড় ডজন মাদক মামলা রুজু হয়েছে। মাদকসহ প্রশাসনের বিভিন্ন বাহিনী তাকে আটক করে আইনের আওতায় নিলেও এক থেকে দুই সপ্তাহ পর আইনের ফাঁক ফোকড় গলিয়ে জামিনে বের হয়ে আবারও এলাকার মানুষকে বিপদগামী করে তোলে এ নারী। এ সময় তারা আরও বলেন, এলাকার যুবসমাজকে ওই নারী মাদক ব্যবসায়ীর হাত থেকে বাঁচাতে হলে প্রশাসনকে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

আলোচিত মাদক সম্রাজ্ঞী শিপরা আবার আটক

আপডেট সময় : ১০:১৯:১৩ পূর্বাহ্ণ, রবিবার, ১৭ ফেব্রুয়ারি ২০১৯