মঙ্গলবার | ৩১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকার প্রতিটি মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ : সমাজকল্যাণ মন্ত্রী Logo সোমবার দুটি চীনা কন্টেইনার জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে: মনিটর Logo ‘শাউয়া-মাউয়া-কাউয়া’: প্রতিরোধের রাজনীতি ও ভাষার বিবর্তন Logo সাম্প্রতিক জ্বালানি সংকট একটি গুরুতর সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ Logo রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত Logo সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন খুবির আইন বিভাগের শিক্ষার্থী Logo খুবির বাংলা ডিসিপ্লিনের জার্নাল ‘সাহিত্যসন্দর্ভ’ এর ষষ্ঠ সংখ্যা প্রকাশ Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

জীবননগরে ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা!

  • rahul raj
  • আপডেট সময় : ১০:২৪:৪৮ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৯
  • ৭৪৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:জীবননগরে ৬ বছরের মাদরাসা শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে মাতাল চাচার বিরুদ্ধে। গতকাল বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে জীবননগর পৌর এলাকার লক্ষীপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে জীবননগর পৌরসভার লক্ষীপুর গ্রামের দিনমজুর হতদরিদ্রদের মেয়ে মাদরাসার প্রথম শ্রেণির ছাত্রীকে (৬) ফুসলিয়ে একই গ্রামের মৃত খালেকের ছেলে মাতাল শাহ আলম ওরফে কাল্লা পাশ্ববর্তী ভুট্টাক্ষেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকার করলে তাকে ছেড়ে পালিয়ে যায় মাতাল চাচা।
ওই শিশুর বাবা অভিযোগ করে বলেন, বুধবার বিকালে আমার মেয়েকে গোসল করাতে গেলে কান্নাকাটি করে। এ সময় তাকে জিজ্ঞাসা করলে সে বলে, তাকে আমার ফুফাতে ভাই কাল্লা ভুট্টারক্ষেতে নিয়ে গেছে। এ বিষয়টি শুনে কাল্লার বাড়িতে গেলে সে আমাকে দেখে পালিয়ে যায়। সাথে সাথে আমি কমিশনারকে বলি এবং চিকিৎসার জন্য মেয়েকে জীবননগর হাসপাতালে নিয়ে যায়।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রোকনুজ্জামান রুবেল বলেন, বুধবার রাতে একটি ৬ বছরের মেয়েকে নিয়ে তার বাবা হাসপাতালে এসেছিলো। তারা বলছে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে। আমরা মেয়েটিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করেছি।
এ ব্যাপারে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়ার সাথে কথা বললে তিনি বলেন, ধর্ষণের ব্যাপারে এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ এলে আইনে ব্যবস্থা নেব।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ

জীবননগরে ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা!

আপডেট সময় : ১০:২৪:৪৮ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৯