রবিবার | ২২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

নিউজিল্যান্ডে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল, চলতে পারে কয়েক সপ্তাহ !

  • আপডেট সময় : ১২:৫৩:২০ অপরাহ্ণ, সোমবার, ১১ ফেব্রুয়ারি ২০১৯
  • ৮০০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নিউজিল্যান্ডে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এটি কয়েক সপ্তাহ ধরে জ্বলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে দাবানলটি এখন কয়েকটি আবাসিক এলাকা থেকে অনেকটা দূরে চলে গেছে। এতে অন্যত্র চলে যাওয়া গ্রামবাসীরা বাড়িতে ফিরে আসছেন। খবর এএফপি’র।
সাউথ আইল্যান্ডের নেলসনের একবোর উপকণ্ঠে অবস্থিত ওয়েকফিল্ড শহরে প্রায় ৩ হাজার বাসিন্দা বসবাস করে। সেখানে দাবানলটি দুই কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়লে শনিবার তাদেরকে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে যাওয়ার র্নিদেশ দেয়া হয়।
গত সপ্তাহের গোড়ার দিকে দাবানল শুরু হয়। সোমবার ভোরে এটি ভয়াবহরূপ ধারণ করে এবং এতে ২ হাজার ৩শ’ হেক্টর বনভূমি পুড়ে যায়।
দমকল বিভাগের প্রধান জন সুটোন বলেন, আগুন কিছুটা হ্রাস পেলেও দাবানল নিয়ন্ত্রণে এসেছে কিনা তা এখনোই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।
বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর আঞ্চলিক প্রধান রজার বল বলেন, ওয়েকফিল্ডের বাসিন্দারা সোমবার বিকেল নাগাদ ঘরে ফিরতে পারবেন। কিন্তু এলাকাটিতে এখনো জরুরি অবস্থা বলবৎ রয়েছে।
এখন পর্যন্ত এ দাবানলে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। তবে এতে একটি বাড়ি একেবার পুড়ে গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল

নিউজিল্যান্ডে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল, চলতে পারে কয়েক সপ্তাহ !

আপডেট সময় : ১২:৫৩:২০ অপরাহ্ণ, সোমবার, ১১ ফেব্রুয়ারি ২০১৯