মঙ্গলবার | ৩১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ‘শাউয়া-মাউয়া-কাউয়া’: প্রতিরোধের রাজনীতি ও ভাষার বিবর্তন Logo সাম্প্রতিক জ্বালানি সংকট একটি গুরুতর সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ Logo রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত Logo সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন খুবির আইন বিভাগের শিক্ষার্থী Logo খুবির বাংলা ডিসিপ্লিনের জার্নাল ‘সাহিত্যসন্দর্ভ’ এর ষষ্ঠ সংখ্যা প্রকাশ Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান

১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী কারাগারে

  • rahul raj
  • আপডেট সময় : ১০:১১:২৭ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৯ জানুয়ারি ২০১৯
  • ৭৪৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী বশির উদ্দীনকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সোমবার দুপুরের দিকে বশির উদ্দীনকে মেহেরপুর নারী ও শিশু আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠাবার নির্দেশ দেন। বশিরউদ্দিন গাংনী উপজেলার নিশিপুর গ্রামের ছহির উদ্দিনের ছেলে। ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী বশিরকে (২৭) গতকাল সোমবার সকাল সাড়ে আটটার দিকে মেহেরপুরের গাংনী থানা পুলিশের একটি টিম উপজেলার নিশিপুর নামক স্থান থেকে গ্রেফতার করে। গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, ২০১০ সালে নিশিপুর গ্রামের চাঁদ আলীর মেয়ে লিপি খাতুনকে অপহরণপূর্বক বিয়ে করে বশির। সে সময় লিপির বাবা বাদি হয়ে বশিরকে আসামী করে গাংনী থানায় একটি মামলা দায়ের করে। সেই থেকেই বশির পলাতক ছিল। সে সময় বশির পলাতক থাকায় বশিরের অনুপস্থিতিতে ওই মামলায় ১৪ বছরের সাজা দেন বিজ্ঞ বিচারক।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

‘শাউয়া-মাউয়া-কাউয়া’: প্রতিরোধের রাজনীতি ও ভাষার বিবর্তন

১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী কারাগারে

আপডেট সময় : ১০:১১:২৭ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৯ জানুয়ারি ২০১৯