মঙ্গলবার | ৩১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

হামলার ঘটনায় পাল্টাপাল্টি মামলা : অভিযুক্ত দু’জন আটক

  • rahul raj
  • আপডেট সময় : ১১:৩৩:১১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ জানুয়ারি ২০১৯
  • ৭৪৪ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় মার্কেটের ছাদ থেকে যুবককে ফেলে দেওয়া ও পৌর মেয়রের শ্বশুরবাড়ীতে

নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেটের দোতলা থেকে রাশেদ নামে এক যুবককে ফেলে দিয়ে আহত করার জেরে দৌলৎদিয়াড় দক্ষিণপাড়ায় পৌর মেয়রের শ্বশুরবাড়িতে হামলার ঘটনায় অভিযুক্ত দু’জনকে আটক করেছে পুলিশ। বিপরীত এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার দিনগত রাতেই চুয়াডাঙ্গা পৌর মেয়র জিপু চৌধুরীর শ্বশুর আব্দুল হালিম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় দৌলৎদিয়াড় দক্ষিণপাড়ার আজগার আলীর ছেলে আরমান হোসেন আশা (২২) ও একই এলাকার পিরু মন্ডলের ছেলে আব্দুল মজিদ (৪০)-কে আটক করা হয়েছে। সদর থানার ওসি (তদন্ত) আব্দুল খালেক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। গতকাল বুধবার সকালে আটক দু’জনকে আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ বিচারক তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এ মামলায় ১৯ জন নামীয় আসামীসহ অজ্ঞাতনামা আসামী করা হয়েছে ৩/৪ জনকে।
এদিকে ছেলের উপর শক্রতামূলক হামলা, নির্যাতন ও ছাদ থেকে ফেলে দেয়ার ঘটনায় বাদী হয়ে মামলা দায়ের করেছেন আহত যুবক রাশেদের মা শিখা খাতুন। গতকাল বুধবার রাতে ৬ জনের নাম উল্লেখ করে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেন তিনি।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেটের দোতলা থেকে টেনে হিচড়ে রাশেদ নামে এক যুবককে ফেলে দিয়ে আহত করা হয়। রাতে ওই ঘটনার জেরে শহরতলীর দৌলৎদিয়াড় দক্ষিণপাড়াস্থ চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপুর শ্বশুর আব্দুল হালিমের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে একদল দুর্বৃত্ত।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

হামলার ঘটনায় পাল্টাপাল্টি মামলা : অভিযুক্ত দু’জন আটক

আপডেট সময় : ১১:৩৩:১১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ জানুয়ারি ২০১৯