সোমবার | ৩০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

চুয়াডাঙ্গায় চুরির সময় হাতেনাতে দু’চোর আটক

  • rahul raj
  • আপডেট সময় : ১০:১৭:১৯ পূর্বাহ্ণ, শনিবার, ১২ জানুয়ারি ২০১৯
  • ৭৪৩ বার পড়া হয়েছে

বেশ কয়েক দফা চুরির পর অবশেষে দু’নাইটগার্ডের সতর্কতায়

নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গা বড়বাজারে কয়েক মাসে বেশ কয়েক দফা চুরির পর অবশেষে চুরির টাকাসহ দুই চোরকে আটক করেছে বাজারের দুই নাইটগার্ড। হাতেনাতে চোর আটক করায় দু’গাইর্ডকে সাধুবাদ জানিয়েছেন পুলিশ, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ। গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টার নিচের বাজারে স্বজলের সুপারির দোকান থেকে প্রায় ৪৬ হাজার টাকা চুরি করে পালানোর সময় তাদেরকে আটক করা হয়। পরে আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরো একজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তিনজনকে চুরি মামলায় আদালতে সোপর্দ করা হয়। আটককৃতরা হল- জ্বিনতলা পাড়ার সজীব (১৯), দৌলতদিয়াড়ের রিকন (২৪) ও জাফরপুরের সবুজ (২২)। জানা যায়, গত প্রায় একমাস ধরে চুয়াডাঙ্গা বড় বাজার এলাকার নিচের বাজারে কয়েক দফা চুরির ঘটনা ঘটে। চোরের উৎপাতে অতিষ্ঠ সাধারণ ব্যবসায়ীরা। গত কয়েকদিন পূর্বে নিচের বাজারের খোকনের দোকান থেকে ৫০ হাজার টাকা চুরি হয়। এর কিছুদিন পর সুমনের দোকান থেকে চুরি হয় ৩০ হাজার টাকা। চোরের আতঙ্কে যখন ব্যবসায়ীরা অতিষ্ঠ, ঠিক তখনি বাজারের দুই নাইটগার্ড হাতে নাতে দুই চোরকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। বৃহস্পতিবার দিবাগত রাতে নিচের বাজারে স্বজলের সুপারির দোকান থেকে ৪৫ হাজার ৬শ’ ২৫টাকা চুরি করে বস্তায় ভরে পলানোর সময় বাজারের দুই নাইটগার্ড জালাল ও মোশারফ হাতেনাতে জ্বিনতলা পাড়ার মৃত মোশারফের ছেলে সজীব, দৌলতদিয়াড়ের আব্দুল কালামের ছেলে রিকনকে আটক করে। পরে পুলিশকে খবর দিয়ে আটককৃতদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আটককৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে সদর থানার এসআই আবু সায়েম জাফরপুরের ঝের খলিফার ছেলে সবুজ নামে আরো একজনকে আটক করেন। পরে দোকান মালিক স্বজল বাদি হয়ে মামলা দায়ের করলে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

চুয়াডাঙ্গায় চুরির সময় হাতেনাতে দু’চোর আটক

আপডেট সময় : ১০:১৭:১৯ পূর্বাহ্ণ, শনিবার, ১২ জানুয়ারি ২০১৯