বৃহস্পতিবার | ৫ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo এক আসনে দুই বিএনপি প্রার্থী! ফরিদগঞ্জে ভোটের সমীকরণ ওলটপালট, সুযোগ খুঁজছে জামায়াত Logo খুবিতে দুই দিনব্যাপী স্থাপত্য থিসিস প্রদর্শনী Logo চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo সৌহার্দ্য আর সংস্কৃতির মেলবন্ধনে গাজীপুর জেলা সাংবাদিকদের মিলনমেলা Logo পলাশবাড়ীতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচনী ক্যাম্পেইন Logo আজ ৪ ফেব্রুয়ারি লেখক ও শিক্ষক তৌফিক সুলতান স্যারের জন্মদিন। Logo খুবিতে ‘ভৈরবী’র নতুন নেতৃত্বে রাদ ও রাহুল Logo সুন্দরবন ও উপকূলীয় যৌথ গবেষণার লক্ষ্যে খুবি ও বেড্সের মধ্যে এমওইউ স্বাক্ষর Logo নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন Logo গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ – ড. মাহরুফ চৌধুরী

মার্কিন হুমকি সত্ত্বেও অ্যারোস্পেস কর্মসূচি চলবে: ইরান

  • আপডেট সময় : ১০:২৯:৩২ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১০ জানুয়ারি ২০১৯
  • ৭৯৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন হুঁশিয়ারি সত্ত্বেও তার দেশের অ্যারোস্পেস বা মহাকাশ গবেষণা কর্মসূচি চলবে। আন্তর্জাতিক কোনো আইনে এই ধরনের কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি বলেও তিনি উল্লেখ করেছেন।জারিফ বুধবার ভারত সফরের সময় বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে একথা জানান। পাশ্চাত্যের সঙ্গে ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে ইরান বেরিয়ে যাবে কিনা- এমন প্রশ্নের উত্তরে জারিফ বলেন, তার দেশ ওই সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার বিষয়টি বিবেচনা করলেও এই মুহূর্তে এটি তেহরানের চূড়ান্ত সিদ্ধান্ত নয়।

মহাকাশের উদ্দেশ্যে ইরানের পক্ষ থেকে কৃত্রিম উপগ্রহ নিক্ষেপের বিরুদ্ধে মার্কিন কর্মকর্তারা হুঁশিয়ারি উচ্চারণ করার পর পররাষ্ট্রমন্ত্রী জারিফ এসব কথা বললেন। ওয়াশিংটন দাবি করছে, মহাকাশে রকেট পাঠাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি ব্যবহার করতে হয় যা নিরাপত্তা পরিষদের প্রস্তাবের লঙ্ঘন।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও গত সপ্তাহে হুঁশিয়ারি উচ্চারণ করে ইরানকে মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠানোর পরিকল্পনা থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি দাবি করেন, মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠাতে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি ব্যবহার করা হতে পারে। এ ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানা সম্ভব।পম্পেও’র ওই বক্তব্যের জবাবে ইরানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী মোহাম্মাদ জাওয়ায় অযারি জাহরোমি সোমবার বলেন, তার দেশ শান্তিপূর্ণ মহাকাশ গবেষণা কর্মসূচি চালাতে কারো অনুমতি নেবে না।তিনি জানান, ইরান দু’টি কৃত্রিম উপগ্রহ আকাশে নিক্ষেপের সব প্রস্তুতি সম্পন্ন করেছে। পাইয়াম (বার্তা) এবং দোস্তি (বন্ধুত্ব) নামক উপগ্রহ দু’টি উৎক্ষেপণের জন্য ইরানের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের অনুমতির অপেক্ষা করা হচ্ছে বলেও মন্ত্রী জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

এক আসনে দুই বিএনপি প্রার্থী! ফরিদগঞ্জে ভোটের সমীকরণ ওলটপালট, সুযোগ খুঁজছে জামায়াত

মার্কিন হুমকি সত্ত্বেও অ্যারোস্পেস কর্মসূচি চলবে: ইরান

আপডেট সময় : ১০:২৯:৩২ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১০ জানুয়ারি ২০১৯