সোমবার | ৩০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

চুয়াডাঙ্গা এপেক্স ইটভায় লুটের ঘটনায় আটক ৪

  • rahul raj
  • আপডেট সময় : ১২:১১:৪৬ অপরাহ্ণ, বুধবার, ৯ জানুয়ারি ২০১৯
  • ৭৪৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা পৌর শহরে এপেক্স ইটভায় ডাকাতিসহ মালামাল লুটের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করেছে সদর থানা পুলিশ। একইসাথে ডাকাতির সুষ্ঠু তদন্তসহ মূল হোতাদের ধরতে কাজ করছে চুয়াডাঙ্গা পুলিশের একাধিক টিম। গত সোমবার দিবাগত রাত থেকে পৃথক পৃথক অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়। পরে আটককৃতদের জিজ্ঞাসাবাদ অব্যহত রেখেছে সদর থানা পুলিশ।
জানা যায়, চুয়াডাঙ্গা শহরের বুজরুকগড়গড়ি এপেক্স ইটভাটায় কাঁচা ইটকাটা শ্রমিকদের থাকার শেডে গভীর রাতে ২০/২২জনের একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে লুট করে। ওই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করেছে পুলিশ। তদন্তের স্বার্থে আটকৃতদের পরিচয় গোপন রাখা হয়েছে। গত সোমবার দিবাগত রাত থেকে সারাদিন পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসকল আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ। গত রোববার দিবাগত গভীর রাতে ওই ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার দিন সোমবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কলিমুল্লাসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অপরাধীদের ধরে আইনের আওতায় আনা হবে বলে ভুক্তভোগীদের আশ্বস্ত করেন।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি (তদন্ত) আব্দুল খালেক বলেন, চুয়ডাঙ্গা পৌর শহরের এপেক্স ইটভাটায় ডাকাতিসহ মালামাল লুটের ঘটনায় প্রকৃত অপরাধীদের ধরতে কৌশলীভাবে কাজ করছে পুলিশ। ওই ঘটনায় ৪ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খুব শিঘ্রই প্রকৃত অপরাধীদের আটক করে আইনের আওতায় আনা হবে।
প্রসঙ্গত, গত রোববার দিবাগত গভীর রাতে ২০/২২ জনের একদল ডাকাত শহরের এপেক্স ইটভাটায় শ্রমিকদের থাকার ঘরে ঢুকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এসময় শ্রমিকদের মারধর করে লুটপাট চালায় তারা। তাদের ব্যবহারের বেশকিছু মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে নিয়ে যায় ডাকাতরা। পরদিন সোমবার ভাটা মালিক বাদি হয়ে মামলা দায়ের করলে ইটভাটার দু’নাইটগার্ডকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানা পুলিশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

চুয়াডাঙ্গা এপেক্স ইটভায় লুটের ঘটনায় আটক ৪

আপডেট সময় : ১২:১১:৪৬ অপরাহ্ণ, বুধবার, ৯ জানুয়ারি ২০১৯