শনিবার | ২৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১ Logo পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে ১ জনের মৃতু Logo বীরগঞ্জে জুয়ার আসর হতে ৫ জুয়ারু আটক, ৪ জুয়ারু পালাতক Logo পলাশবাড়ীতে ওসিকে মারা জামায়াত নেতা  আটক, জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে প্রেরণ Logo প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে সুবর্ণ জয়ন্তী উদযাপন Logo বুড়িগোয়ালিনীতে কাঁকড়া পয়েন্টে বিষ প্রয়োগের অভিযোগ, ক্ষতি প্রায় ৯ লাখ টাকা Logo চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন Logo মহান স্বাধীনতা দিবসে চাঁদপুরে জাকের পার্টির শ্রদ্ধা নিবেদন Logo পলাশবাড়ীতে থানায় ঢুকে পুলিশের উপর হামলা! ওসিসহ ৮ পুলিশ সদস্য আহত।। থানায় মামলা- আটক -১ Logo বন্যপ্রাণী উপদেষ্টা বোর্ডে সদস্য হলেন খুবির অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত

দুর্বৃত্তের এলোপাতাড়ি কোপে মুদি দোকানি জখম

  • rahul raj
  • আপডেট সময় : ১০:২৮:৪১ পূর্বাহ্ণ, সোমবার, ৭ জানুয়ারি ২০১৯
  • ৭৪৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ঝিনাইদহ শহরের এইচএসএস সড়কে শেখ মুকুল হোসেন (৪৯) নামে এক মুদি দোকানিকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গত শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সময় সজীব হোসেন নামে একজনকে হাতেনাতে ধরে পুলিশের সোপর্দ করেছে স্থানীয়রা। সজীব ভুটিয়ারগাতী গ্রামের আলম বিশ্বাসের ছেলে। ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস জানান, রাতে জেলা শহরের এইচএসএস সড়কে নিজের মুদি দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন মুকুল হোসেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। তিনি আরও জানান, ঘটনার সময় স্থানীয়রা ছুটে এসে সজীব হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করে। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে। সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নাঈম সিদ্দিকী জানান, আহত মুকুল হোসেনের বুকে, হাতে ও পায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

দুর্বৃত্তের এলোপাতাড়ি কোপে মুদি দোকানি জখম

আপডেট সময় : ১০:২৮:৪১ পূর্বাহ্ণ, সোমবার, ৭ জানুয়ারি ২০১৯