সোমবার | ৩০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

চুয়াডাঙ্গায়-১ আসনে নির্বাচনী প্রচারণায় বিএনপি প্রার্থী শরীফ

  • rahul raj
  • আপডেট সময় : ১২:২১:১৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ ডিসেম্বর ২০১৮
  • ৭৫৭ বার পড়া হয়েছে

আপনার ভোট আপনি দিন, যাকে খুশি তাকে দিন
নিউজ ডেস্ক:নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে চুয়াডাঙ্গা শহর ও জাফরপুরে গণসংযোগ করেছেন চুয়াডাঙ্গা-১ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট, ২০ দলীয় জোট ও বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. শরীফুজ্জামান শরীফ। গতকাল সোমবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সদরের জাফরপুর মোড়, ডিঙ্গেদহ, দশমাইল, সরোজগঞ্জ ও পাঁচমাইল এলাকায় গণসংযোগ করেন তিনি। এদিন বিকেল ৪টায় চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্ত্বর, বড় বাজার, পুরাতন বাজার, আলী হোসেন সুপার মার্কেট, সমবায় নিউ মার্কেট, প্রিন্স প্লাজা, মুন সুপার মার্কেটসহ পার্শ্ববর্তী এলাকার সর্বস্তরের মানুষকে নিজেদের ভোট দানের আহ্বান জানান।
এ সময় তিনি সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের আহ্বান জানিয়ে বলেন, ‘ভোট দেওয়া আপনার গণতান্ত্রিক অধিকার। সকাল সকাল কেন্দ্রে আসুন। আপনার ভোট আপনি দিন, যাকে খুশি তাকে দিন।’
তরুণ সমাজের উদ্দেশ্যে শরীফুজ্জামান বলেন, ‘তরুণরাই আগামীর বাংলাদেশের চালিকা শক্তি। তরুণদের উপর নির্ভর করছে ভবিষ্যত বাংলাদেশ। তাই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের গুরুত্বপূর্ণ ভোটাধিকার গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। তেমনি বিশ্বের দরবারে বাংলাদেশকে গণতান্ত্রিক দেশ হিসেবে পরিচয় করিয়ে দেবে।’
গণসংযোগকালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জাতীয় ঐক্যফ্রন্ট ও জেলা বিএনপি’র আহ্বায়ক মুহা. অহিদুল ইসলাম বিশ্বাসসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

চুয়াডাঙ্গায়-১ আসনে নির্বাচনী প্রচারণায় বিএনপি প্রার্থী শরীফ

আপডেট সময় : ১২:২১:১৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ ডিসেম্বর ২০১৮