সোমবার | ৩০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

চুয়াডাঙ্গায় জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলাবাহিনীর যৌথ মহড়ায় ডিসি-এসপি-সিও

  • rahul raj
  • আপডেট সময় : ১১:৫৯:১৬ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৫ ডিসেম্বর ২০১৮
  • ৭৪০ বার পড়া হয়েছে

?

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গায় জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলাবাহিনীর যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে উৎসবমুখর করতে এবং ভোটারদের মন থেকে ভীতি দূর করতে এ যৌথ মহড়া অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় চত্বর থেকে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিজিবি, র‌্যাব, আনসার-ভিডিপির কর্মকর্তা ও সদস্যদের অংশগ্রহণে মহড়া বের হয়। চুয়াডাঙ্গা কোর্ট রোড হয়ে দামুড়হুদা, কার্পাসডাঙ্গা, দর্শনা, জীবননগর, আন্দুলবাড়িয়া, সরোজগঞ্জ হয়ে জেলার দুটি নির্বাচনী এলাকা ঘুরে দুপুরে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। মহড়ায় নেতৃত্ব দেন রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। এসময় মহড়ায় আরো ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম, বিজিবি-৬’র পরিচালক লে. কর্ণেল ইমাম হাসান, র‌্যাব-৬’র মেজর মো. শামীম সরকার, জেলা আনসার কমান্ড্যান্ট আইয়ুব আলী, সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াশীমুল বারী, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম, চুয়াডাঙ্গা কালেক্টরেটের নেজারত ডেপুটি কালেক্টর সিব্বির আহমেদসহ সহকারি কমিশনারবৃন্দ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

চুয়াডাঙ্গায় জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলাবাহিনীর যৌথ মহড়ায় ডিসি-এসপি-সিও

আপডেট সময় : ১১:৫৯:১৬ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৫ ডিসেম্বর ২০১৮